ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হৃদরোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতার কোনো বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী একযোগে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা ভারতে একের পর এক ঐতিহাসিক মসজিদ ভাঙার হিড়িক এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা তামাবিল স্থলবন্দর দিয়ে ফের শুরু হচ্ছে আমদানি-রপ্তানি দক্ষিণ-পূর্বাঞ্চলে ঝড়ের শঙ্কা, দুই সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত গুম প্রতিরোধ, মানবাধিকার ও সম্পত্তি হস্তান্তর আইন: ন্যায়বিচারে নতুন দিগন্ত বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্কছাড় দিলো যুক্তরাষ্ট্র জেলা শহরে চালু হচ্ছে স্কুলবাস

ইসরায়েলি হামলায় গাজায় ৫ সাংবাদিক নিহত

#

আন্তর্জাতিক ডেস্ক

২৬ ডিসেম্বর, ২০২৪,  4:59 PM

news image

গাজায় এখনও ইসরায়েলি বর্ববরতা চলছে। নির্বিচারে অবরুদ্ধ উপত্যাকাটিতে হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। এবার ইসরায়েলি নির্মমতার শিকার হয়েছেন গাজায় কাজ করা পাঁচজন সাংবাদিক। তারা ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছে। নিহত হওয়া পাঁচ সাংবাদিক ফিলিস্তিনের আল-কুদস টুডে চ্যানেলে কাজ করতেন। নুসেইরাত শরণার্থীশিবিরের কাছে অবস্থিত আল-আওদা হাসপাতালে এক অনুষ্ঠানের খবর সংগ্রহ করতে গিয়েছিলেন তারা। ঠিক সেসময় তাদের সম্প্রচার গাড়ি লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়। হামলার একটি ভিডিও ফুটেজে দেখা গেছে, পাঁচ সাংবাদিককে বহনকারী গাড়িটিতে আগুন জ্বলছে। সাদা রঙের গাড়িতে লাল হরফে বড় করে ‘প্রেস’ (সংবাদমাধ্যম) লেখা। নিহত সাংবাদিকেরা হলেন, ফাদি হাসুউনা, ইব্রাহিম আল শেখ আলী, মোহাম্মদ আল-লাদাহ, ফয়সাল আবু আল-কুমসান ও আয়মান আল-জাদি। নিহত আয়মান আল-জাদির স্ত্রী আল-আওদা হাসপাতালে তাদের প্রথম সন্তানের জন্ম দিয়েছেন। তিনি স্ত্রী-সন্তানের জন্য হাসপাতালের সামনে অপেক্ষায় ছিলেন। হামলায় পাঁচ সাংবাদিক নিহত হওয়ার ঘটনায় ইসরায়েলের সামরিক বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত পর থেকে সেখানে অন্তত ১৪১ জন সাংবাদিক ইসরায়েলের হামলায় নিহত হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম