ঢাকা ১৯ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
পরীর নতুন ভিডিও ভাইরাল, ভাসছেন প্রশংসায় মাদকবিরোধী অভিযানে ইশরাকের ভূমিকা প্রশংসনীয়: রাশেদ খাঁন বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি বিমানবাহিনীর সাবেক প্রধান আব্দুল হান্নান গ্রেপ্তার মা ইলিশ রক্ষায় কঠোর অবস্থানে কোস্ট গার্ড রাজধানীর মাতুয়াইলের গ্যারেজে জবির বাসে আগুন প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনের ঘটনা তদন্ত করছে পুলিশ: ডিবি প্রধান আপিল বিভাগে দ্রুত শুনানি হবে সাত খুন, মেজর সিনহা ও আবরার হত্যা মামলা : অ্যাটর্নি জেনারেল স্বর্ণ নিয়ে বিশ্ববাজারে দুঃসংবাদ প্রবাসে থেকেও তারেক রহমান দেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন: রিজভী

ইসরাইল থেকে কেনা প্রযুক্তি এনে সরকার জনগণের ওপর নজরদারি করছে: ফখরুল

#

নিজস্ব প্রতিবেদক

২৩ জুলাই, ২০২৩,  7:15 PM

news image

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেছেন, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) ভিন্নমত দমনে ব্যবহার করছেন ক্ষমতাসীনরা। রোববার (২৩ জুলাই) গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নিয়ে তিনি এ অভিযোগ করেন। পুলিশ কর্মসূচিতে আসা বিএনপি কর্মীদের মোবাইল ফোন ছিনিয়ে নিচ্ছে দাবি করে মির্জা ফখরুল বলেন, ‘সরকারের নির্দেশে গোয়েন্দারা আমার মোবাইল নিয়ে গেছে। পরে সেটি ক্লোন করে ডিজিটালি নির্যাতন চালানো হচ্ছে বিএনপির ওপর।’ বিএনপির আন্দোলন, সমাবেশ দমাতে সরকারের নতুন হাতিয়ার ইন্টারনেট শাট ডাউন ও মোবাইল নেটওয়ার্ক বিচ্ছিন্ন করা। বিএনপির কর্মসূচির দিনগুলোতে বার বার ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেয় সরকার। বিএনপি মহাসচিব বলেন, ইসরাইল থেকে কেনা প্রযুক্তি এনে সরকার জনগণের ওপর নজরদারি করছে। বিএনপি কর্মীদের আইডি হ্যাক করে তাদের নামে বিভিন্ন মামলা দিচ্ছে সরকার।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম