ঢাকা ২৭ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
কলাপাড়ায় সবজি ক্ষেতে সেচ দিতে গিয়ে বিদ্যুস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু কেরাণীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুনে একজনের মৃত্যু, আহত ২ প্রাথমিকে সাড়ে ৩৪ হাজার প্রধান শিক্ষকের শূন্য পদে দ্রুত নিয়োগের উদ্যোগ দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: কৃষিমন্ত্রী মিষ্টির শূন্য আসনে বিএনপির প্রার্থী ঘোষণা ‘ডাকাতের কবলে’ রফিকুল ইসলাম মাদানী হাম উপসর্গে আজও ৬ জনের মৃত্যু শ্যামনগরে ধানখেত থেকে কৃষকের মরদেহ উদ্ধার আগামী অর্থবছরের মধ্যে বদলে যাবে দেশের স্বাস্থ্যখাত : স্বাস্থ্যমন্ত্রী রাষ্ট্র সংস্কার না হলে নতুন শাসকও হাসিনা হয়ে উঠবেন: নাহিদ ইসলাম

ইসরাইলি নৃশংসতার বিরুদ্ধে সৃষ্টি সেন্ট্রাল স্কুল এন্ড কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

#

০৮ এপ্রিল, ২০২৫,  8:11 PM

news image

ওবায়দুর রহমান লিটনঃ বিশ্বজুড়ে চলমান ইসরাইলি আগ্রাসন ও ফিলিস্তিনে মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে সৃষ্টি সেন্ট্রাল স্কুল এন্ড কলেজের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা একত্রিত হয়ে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ মিছিলি করেছেন। তারা বলেন, নিরীহ নারী, শিশু ও সাধারণ মানুষের উপর চালানো বর্বরতা কোনোভাবেই মানবতার অন্তর্ভুক্ত হতে পারে না। সোমবার (৭ এপ্রিল) শিক্ষার্থীরা প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে স্কুল ক্যাম্পাস থেকে বাইপাইল পর্যন্ত বিক্ষোভ মিছিল করেন।এসময়  বিভিন্ন শ্রেণির পেশার মানুষ বাইপাইলে প্রতীকী প্রতিবাদে অংশ নেন। তারা ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে স্লোগান দেন এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করে ইসরাইলি আগ্রাসন বন্ধের জন্য কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। এসময় শিক্ষার্থী নাহিদ ইসলাম বলেন, “আমরা রাজনীতি করি না, মানবতা নিয়ে কথা বলি। গাজায় শিশুদের কান্না আর মায়ের আহাজারি আমাদের বিবেককে নাড়া দেয়। আমরা চুপ থাকতে পারি না।” শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেন এবং গাজা ও ফিলিস্তিনের জনগণের পাশে থাকার অঙ্গীকার করেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম