ঢাকা ২২ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ অব্যবহৃত ২০০ ভবন হবে হাসপাতাল ও মাতৃসদন: সংসদে প্রধানমন্ত্রী হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু অপতথ্য মোকাবিলায় ইউনেস্কোর সহযোগিতা চাইলেন তথ্যমন্ত্রী প্রাথমিক শিক্ষা অষ্টম শ্রেণি পর্যন্ত করা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী দেশের জনগণকে শক্তিশালী ক্ষেপণাস্ত্র দেখাল ইরান ১৪ জেলায় বইছে তাপপ্রবাহ, অব্যাহত থাকার আভাস প্রাথমিকের শিক্ষার্থীদের পাটজাত ব্যাগ এবং স্কুল ড্রেস দেবে সরকার বোরো মৌসুমের ধান-চাল-গমের সংগ্রহ মূল্য নির্ধারণ বিশ্বকাপের আরও টিকিট ছাড়ছে ফিফা

ইসকন নিয়ে ভারতীয় মিডিয়া গুজব ছড়াচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

#

নিজস্ব প্রতিবেদক

০২ ডিসেম্বর, ২০২৪,  1:22 PM

news image

স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ইসকন নিয়ে ভারতীয় মিডিয়া গুজব ছড়াচ্ছে, এ বিষয়ে বাংলাদেশের মিডিয়াকে সর্তক থাকতে হবে। দেশের পরিস্থিতি স্বাভাবিক হতে মানুষকে ধৈর্য ধরতে হবে। সোমবার (২ ডিসেম্বর) দুপুরে রংপুরে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এর আগে পীরগঞ্জের মদনখালী ইউনিয়নের জাফরপাড়া বাবনপুর গ্রামে আবু সাঈদের বাড়িতে যান স্বরাষ্ট্র উপদেষ্টা। সেখানে কবর জিয়ারত শেষে তার পরিবারের সদস্যদের খোঁজখবর নেন। স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘সব মিথ‍্যা মামলা বা মামলা বাণিজ‍্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। একই সঙ্গে জুলাই গণ অভ্যুত্থানে হওয়া মামলাগুলোর প্রকৃত দোষীদের বিচারের মুখোমুখি করা হবে।’ এ সময় পুলিশ নিয়োগসহ কর্মক্ষেত্রে পুলিশের অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে সত্য সংবাদ প্রচারে গণমাধ্যমের প্রতি আহ্বান জানান উপদেষ্টা। পরে পীরগঞ্জের বাবনপুর গ্রামের ১৫ হাজার পরিবারকে শীতবস্ত্র বিতরণ ও আবু সাঈদ ফাউন্ডেশনে ১০ লাখ টাকা অনুদান দেয়ার ঘোষণা দেন। এ সময় উপস্থিত ছিলেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম