ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

ইশরাককে মেয়র পদে শপথ করানোর দাবিতে নগরভবন ঘেরাও

#

নিজস্ব প্রতিবেদক

১৪ মে, ২০২৫,  8:05 PM

news image

বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র পদে দ্রুত শপথ গ্রহণ করানোর দাবিতে নগর ভবন ঘেরাও করেছেন তার সমর্থকরা। তাদের অভিযোগ, নির্বাচন কমিশন থেকে গেজেট প্রকাশ সত্ত্বেও ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে এখনও ডিএসসিসির মেয়রের দায়িত্ব দেওয়া হয়নি। বুধবার (১৪ মে) সকাল থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে অংশ নেয় শত শত মানুষ। সকালে নগর ভবনের মূল ফটকের সামনে মানববন্ধন শুরু করেন বিক্ষোভকারীরা। একপর্যায়ে বিক্ষোভকারীরা ভবনের সিঁড়ির সামনে অবস্থান নেন। তারা অভিযোগ করেন, আদালতের রায় ও গেজেট প্রকাশের পরও ইশরাক হোসেনকে এখনও মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়নি। প্রসঙ্গত, ২০২০ সালের ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে ফজলে নূর তাপসকে বিজয়ী ঘোষণা করা হয়। কিন্তু গত ২৭ মার্চ ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনি ট্রাইব্যুনালের বিচারক মো. নুরুল ইসলাম ওই ফলাফল বাতিল করে ইশরাক হোসেনকে বৈধ মেয়র হিসেবে ঘোষণা দেন।  মানববন্ধনে অংশ নেওয়া নগরবাসী ও রাজনৈতিক কর্মীরা বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাকে দায়িত্ব না দিলে আরও বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে। পরবর্তী সময়ে ২৭ এপ্রিল নির্বাচন কমিশন ইশরাক হোসেনকে মেয়র হিসেবে ঘোষণা করে গেজেট প্রকাশ করে। তবে গেজেট প্রকাশের পরও তাকে মেয়রের দায়িত্ব না দেওয়ায় প্রশ্ন তুলেছেন অনেকেই। নির্বাচন সংশ্লিষ্ট আইন অনুযায়ী, গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে সংক্ষুব্ধ প্রার্থী আপিল করতে পারেন এবং আপিল নিষ্পত্তির জন্য সর্বোচ্চ ১২০ দিন সময় নির্ধারিত। বিক্ষোভকারীরা বলছেন, আইনি প্রক্রিয়ার কোনো বাঁধা না থাকায় ইশরাক হোসেনকে দ্রুত দায়িত্ব বুঝিয়ে দেওয়াই সরকারের উচিত। অন্যথায় তারা আবারও মাঠে নামার হুঁশিয়ারি দিয়েছেন।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম