ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

ইলিয়াস আলীর গুম নিয়ে নেত্র নিউজের খবর ভিত্তিহীন: র‍্যাব

#

নিজস্ব প্রতিবেদক

২১ এপ্রিল, ২০২২,  9:31 PM

news image

বিএনপি নেতা ইলিয়াস আলী নিখোঁজ হবার বিষয়ে নেত্রনিউজের খবর ভিত্তিহীন বলে দাবি করেছে র‍্যাব। বৃহস্পতিবার (২১ এপ্রিল) সকালে সংবাদ সম্মেলনে এই দাবি করেন র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। সংবাদ সম্মেলনে খন্দকার আল-মঈন দাবি করেন, ইলিয়াস আলী নিখোঁজ হবার পর থেকেই তাকে খুঁজে পেতে পরিবারকে সব ধরণের সহায়তা দেয়া হয়েছে। এছাড়া র‍্যাব যেসব অভিযান চালায় তা আইন মেনেই করা হয় বলেও দাবি করেন তিনি। খন্দকার মঈন বলেন,

সুইডেনভিত্তিক সংবাদমাধ্যম নেত্র নিউজে যেভাবে তথ্য উপস্থাপন করা হয়েছে, র‌্যাব মনে করে এটি সম্পূর্ণভাবে ভিত্তিহীন। এখানে তারা যেভাবে ডকুমেন্টেশন দেখিয়েছে, বিষয়টি সে রকম নয়। আমরাও চেষ্টা করছি ইলিয়াস আলীকে খুঁজে বের করার। কারণ এটি আইনশৃঙ্খলা বাহিনীর একটি দায়িত্ব। সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, ময়মনসিংহ ত্রিশালের পরপর তিন হত্যাকাণ্ডের ঘটনায় ভূমিদস্যু সিন্ডিকেট জিলানী বাহিনীর মূলহোতা আব্দুল কাদের জিলানী ও তার সহযোগীসহ ৩ জনকে গাজীপুরের বিভিন্ন এলাকায় থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম