ঢাকা ০৩ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ফেনীর ‘মহুয়া-কহুয়া’ সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী স্হানীয় সরকার নির্বাচনে কোনো অনিয়ম বা বিশৃঙ্খলার সুযোগ দেওয়া হবে না পদত্যাগপত্র জমা দিলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি ৪৫ রানে অলআউট শ্রীলঙ্কা, ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান ডেঙ্গু মোকাবিলায় ৫ লাখ টেস্ট কিট দিয়েছে যুক্তরাষ্ট্র: স্বাস্থ্যমন্ত্রী ফেনী পৌঁছেছেন প্রধানমন্ত্রী যৌথ অভিযান নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর পথে পথে জনতার ফুলেল ভালোবাসায় সিক্ত প্রধানমন্ত্রী ৯০ দিনে বাংলা কিউআরে লেনদেন বেড়েছে সাড়ে ৩ গুণ

ইলিশ লাউয়ের ঝোল

#

লাইফস্টাইল ডেস্ক

২৯ এপ্রিল, ২০২৩,  9:23 PM

news image

ইলিশ মাছের যেকোনো পদই হয় সুস্বাদু। এই মাছের স্বাদ ও ঘ্রাণ অন্যান্য মাছের চেয়ে একেবারেই আলাদা। আর এ গরমে ইলিশের সঙ্গে লাউ তরকারি রান্না করলে পরিবারের সবাই বেশ পছন্দই করবে।

জেনে নিন রেসিপি-

উপকরণ: ইলিশ মাছ-৫ টুকরা, লাউ-মাঝারি ১টা, আদা বাটা-রসুন বাটা-১চামচ, পেঁয়াজ কুচি-১/২ কাপ, হলুদ গুড়া-৩/৪ চা চামচ, মরিচ গুড়া-১/২ চা চামচ, ধনিয়া গুড়া-১/২ চা চামচ, পানি-পরিমাণমতো, লবণ-স্বাদমত, তেল-৩টে চামচ

প্রণালী: প্রথমে মাছগুলোকে সামান্য লবণ মেখে রেখে দিন। এরপর লাউ আকার অনুযায়ি কেটে নিন। এবার একটি কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে সামান্য ভেঁজে নিয়ে একে একে সব মসলা দিয়ে কষিয়ে নিন। এবার লাউ দিয়ে কষিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। এতে করে লাউ থেকে পানি বের হবে। দশ মিনিট পরে মৃদু আঁচে সামান্য পানি দিয়ে মাছগুলো দিয়ে আবার ঢেকে দিতে হবে। ঝোল ঘন হলে লবণ চেক করে নামিয়ে নিতে হবে।

এবার দুপুরে খাবরের টেবিলে ভাতের সঙ্গে গরম গরম পরিবেশন করুন ইলিশ লাউয়ের ঝোল।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম