ঢাকা ০৭ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
রসায়নে নোবেল পেলেন দুই বিজ্ঞানী মতপার্থক্য ও শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য: রাষ্ট্রপতি কুষ্টিয়ায় ৬ হত্যা: হানিফসহ ৪ আসামির রায় যেকোনো দিন শিশুদের সিরাপেও ভেজাল, উদ্ধার কোটি টাকার নকল ওষুধ চিকিৎসাসেবায় নতুন দিগন্ত, পুরোদমে চালু হচ্ছে বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতাল চলতি মাসে একদিনের ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র ফল কিনতে গিয়ে হিমশিম সাধারণ মানুষ দুই কোটি শিশু টিকা পেয়েছে, আরও পাবে ৩৫ লাখ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী দেশকে অস্থির করার জন্য পতিত দোসররা নানাভাবে কাজ করছে : রিজভী

ইরানিদের মতোই ইরানে থাকা বাংলাদেশিদের গুরুত্ব দেয়া হচ্ছে: ঢাকায় নিযুক্ত রাষ্ট্রদূত

#

নিজস্ব প্রতিবেদক

০৪ মার্চ, ২০২৬,  10:21 PM

news image

ইরানের সাম্প্রতিক পরিস্থিতি আন্তর্জাতিক রাজনীতি, মুসলিম বিশ্বের ভূমিকা এবং ইরানে অবস্থানরত বাংলাদেশি শিক্ষার্থীদের বিষয়ে বিস্তারিত কথা বলেছেন ঢাকায় নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত জলিল রহিমি জাহনাবাদি। বুধবার (৪ মার্চ) ঢাকায় অবস্থিত ইরান দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাম্প্রতিক বিষয়গুলো নিয়ে কথা বলেন তিনি।

বক্তব্যের শুরুতেই ইরানের সর্বোচচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুতে শোক জানান তিনি। বলেন, ‘আমাদের সর্বোচ্চ নেতা এই যুদ্ধ চলাকালেও কোথাও আশ্রয় নেননি, তিনি জনগণের সঙ্গেই ছিলেন। বিশিষ্ট সাহাবি খালেদ (রা.) মৃত্যুর আগে বলে গেছেন জনগণের মধ্য থেকে বিদায় নেয়াই অনেক বেশি গৌরবের। আমরা অত্যন্ত গর্ববোধ করি যে আমাদের মহান নেতা পবিত্র রমজান মাসে নিকৃষ্টদের হাতে শাহাদাত বরণ করেছেন।’

এ সময় ইরানের প্রতি সমর্থন এবং সহোযোগিতার জন্য বাংলাদেশ এবং বাংলাদেশের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ইরানি রাষ্ট্রদূত। তিনি বলেন, ‘ইরানের প্রতি সমর্থন ও সহযোগিতার জন্য বাংলাদেশ সরকার ও জনগণের প্রতি আমরা কৃতজ্ঞ। বাংলাদেশ সরকার বিবৃতির মাধ্যমে সহমর্মিতা জানিয়েছে।’ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতারা ইরানের সঙ্গে যোগাযোগ করেছেন, বিশেষ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির কথা উল্লেখ করেন তিনি। এসব বৈঠকের ছবি তিনি ইরানে পাঠিয়েছেন বলেও জানিয়েছেন।

ইরানি রাষ্ট্রদূত বলেন, ইরানে বর্তমানে কতজন বাংলাদেশি অবস্থান করছেন—এর সঠিক পরিসংখ্যান তার কাছে নেই। তবে তেহরানে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে। কোনো ধরনের সহযোগিতা চাওয়া হলে বা প্রয়োজনীয় তথ্য জানানো হলে ইরান সরকার সর্বোচ্চ ও যথাযথ ব্যবস্থা নেবে। তিনি বলেন, ইরান নাগরিকদের ইরানি বা বিদেশি হিসেবে আলাদা করে দেখে না। দেশে অবস্থানরত যে–কোনো ব্যক্তি সমস্যায় পড়লে সমানভাবে তার সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম