ঢাকা ২০ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
টাঙ্গাইল শহরের সাবালিয়ায় সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ঈদের আগে দাম কমলো সোনার স্বাধীন বাংলার জনগণের প্রত্যাশা পূর্ণ হোক চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার জাবির হল থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার দেশে খাদ্য সংকটের আশঙ্কা নেই, জুলাই পর্যন্ত মজুদ রয়েছে: খাদ্যমন্ত্রী রাজশাহীতে ট্রাকের ধাক্কায় বাবা-ছেলে নিহত বিসিএফ-এর ইফতার মাহফিলে বাংলা স্কুল প্রতিষ্ঠার আলোচনা রুট গ্রুপের বিরুদ্ধে প্রতারণা ও জালিয়াতির অভিযোগ আইসিসি থেকে বড় সুখবর পেলেন বাংলাদেশের অধিনায়ক

ইরাকে আইএসের হামলায় নিহত ৫ সেনা

#

আন্তর্জাতিক ডেস্ক

১৪ মে, ২০২৪,  10:38 AM

news image

ইরাকেr রাজধানী বাগদাদে একটি গ্রামে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) হামলায় দেশটির সেনাবাহিনীর পাঁচজন সদস্য নিহত হয়েছেন। স্থানীয় কর্মকর্তাদের বরাতে মঙ্গলবার (১৪ মে) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়। ইরাকি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, সোমবার (১৩ মে) আইএস সদস্যরা মাতেবিজা নামে ইরাকের রাজধানী বাগদাদের একটি গ্রামের সালেহ উদ্দীন পোস্টে হামলা চালায়। এ সময় তাদের প্রতিহত করতে সংঘর্ষে জড়ায় সেনাবাহিনী। লড়াইয়ে এক কর্মকর্তাসহ ইরাকি সেনাবাহিনীর পাঁচজন সদস্য প্রাণ হারিয়েছেন। প্রসঙ্গত, ২০১৪ সালে ইরাক এবং সিরিয়ার এক বিশাল অংশ দখল করে ‘খিলাফত’ ঘোষণা করে আইএস। এরপর থেকে ইরাকের বিভিন্ন জায়গায় হামলা শুরু করে গোষ্ঠীটি। ২০১৭ সালে ইরাকে মার্কিন সামরিক জোটের নেতৃত্বাধীন ইরাক সেনাবাহিনী আইএস গোষ্ঠীকে পরাজিত করতে সক্ষম হয়। তবে ২০১৯ সালে মার্কিন নেতৃত্বাধীন কুর্দি বাহিনী সিরিয়ায় আইএস গোষ্ঠীকে হারাতে ব্যর্থ হয়। এরপর থেকে দেশটির প্রত্যন্ত গ্রামাঞ্চল এবং মেরু অঞ্চলে এ জঙ্গি গোষ্ঠীর সদস্যরা হামলা চালিয়ে যাচ্ছে। জানুয়ারিতে জাতিসংঘ ইরাক এবং সিরিয়ার ওপর একটি প্রতিবেদন প্রকাশ করে। ইরাক এবং সিরিয়ায় আইএসের তিন থেকে পাঁচ হাজার সদস্য আছে বলে উল্লেখ করা হয় এতে।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম