ঢাকা ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার

ইরাকের প্রধানমন্ত্রীর বাসভবনে ড্রোন হামলা

#

আন্তর্জাতিক ডেস্ক

০৭ নভেম্বর, ২০২১,  4:21 PM

news image

ইরাকের প্রধানমন্ত্রী মোস্তফা আল-খাদিমির বাসভবন লক্ষ‌্য করে ড্রোন হামলা চালানো হয়েছে। এতে অল্পের জন‌্য বেঁচে গেছেন তিনি রোববার (৭ নভেম্বর) ভোরে এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিক কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি। ইরাকের সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, বাগদাদের সুরক্ষিত গ্রিন জোনে খাদিমির বাসভবন লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। খাদিমি অক্ষত অবস্থায় রয়েছেন। হামলার হাত থেকে তিনি বেঁচে গেছেন। আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্যমতে, বিস্ফোরকবোঝাই একটি ড্রোন প্রধানমন্ত্রীর বাসভবনকে লক্ষ্য করে উড়ে আসে। খাদিমির বাসভবন অন্তত একটি বিস্ফোরণ ঘটেছে। এদিকে হামলার পর টুইটারে দেওয়া এক বার্তায় মোস্তফা আল-খাদিমি ইরাকের স্বার্থে সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। উল্লেখ্য, ২০২০ সালের মে মাসে ইরাকের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন মোস্তফা আল-খাদিমি। এর আগে তিনি দেশটির গোয়েন্দা প্রধান হিসেবে দায়িত্বপালন করেন। সূত্র: বিবিসি, ডয়সে ভেলে, আল-জাজিরা

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম