ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হৃদরোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতার কোনো বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী একযোগে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা ভারতে একের পর এক ঐতিহাসিক মসজিদ ভাঙার হিড়িক এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা তামাবিল স্থলবন্দর দিয়ে ফের শুরু হচ্ছে আমদানি-রপ্তানি দক্ষিণ-পূর্বাঞ্চলে ঝড়ের শঙ্কা, দুই সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত গুম প্রতিরোধ, মানবাধিকার ও সম্পত্তি হস্তান্তর আইন: ন্যায়বিচারে নতুন দিগন্ত বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্কছাড় দিলো যুক্তরাষ্ট্র জেলা শহরে চালু হচ্ছে স্কুলবাস

ইয়েমেনে হামলার জবাবে মার্কিন স্বার্থে হামলার হুমকি হুতিদের

#

আন্তর্জাতিক ডেস্ক

২৫ ডিসেম্বর, ২০২৪,  5:04 PM

news image

ইয়েমেনের হুতি সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিলের প্রধান মোহাম্মদ আলি আল-হুতি আমেরিকাকে হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, ইয়েমেনে হামলা চালানো হলে তারা মার্কিন স্বার্থে পাল্টা আঘাত করবেন। একটি ভিডিও বার্তায় আল-হুতি বলেন, আমেরিকানদের সতর্ক করছি, ইয়েমেনে আক্রমণ বন্ধ না করলে আমরা তাদের স্বার্থে আঘাত করব। কোনো সীমারেখা আমাদের থামাতে পারবে না। তিনি আরও যোগ করেন, গাজা এবং ইয়েমেনে ইসরায়েলের হামলা বন্ধ না হলে আমরা স্পর্শকাতর মার্কিন সম্পদে আঘাত করে আমাদের বার্তা পৌঁছে দেব।  যুক্তরাষ্ট্রের সেনা কমান্ড (CENTCOM) একটি ছবি প্রকাশের পর এই হুঁশিয়ারি দিল হুতিরা। ওই ছবিতে মার্কিন যুদ্ধবিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি এস ট্রুম্যান থেকে ইয়েমেনের হুতি লক্ষ্যবস্তুতে হামলার প্রস্তুতি নিতে দেখা যায়। যুক্তরাষ্ট্র দাবি করছে, তারা লোহিত সাগর এবং এডেন উপসাগরে বাণিজ্যিক জাহাজের ওপর হুতিদের হামলা বন্ধ করতে এই অভিযান চালাচ্ছে। গাজায় যুদ্ধবিরতি চেয়ে চাপ তৈরি করতে হুতি বিদ্রোহীরা এই হামলা শুরু করেছে। এর অংশ হিসেবে তারা ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র তারা কয়েক ঘণ্টা আগে সফলভাবে আটক করেছে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ বলেছেন, যদি এই হামলা বন্ধ না হয়, তাহলে হুতি নেতাদের ওপর সরাসরি আঘাত হানা হবে। ইসরায়েলের গাজা আক্রমণ এবং ইয়েমেনে মার্কিন অভিযানের কারণে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়ে যাচ্ছে। হুতিদের সাম্প্রতিক হুমকি এই উত্তেজনাকে নতুন মাত্রা দিয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম