ঢাকা ১৯ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে জনগনের চাহিদায় ফুতপাত দখলমুক্ত করলো সাভার উপজেলা প্রশাসন আশুলিয়ায় মাদ্রাসার নির্মানাধীন ভবন থেকে ২ রাউন্ড গুলিসহ বিদেশি পিস্তল উদ্ধার সাপাহারে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে স্টান্ডিং অর্ডার অন ডিজাষ্টার'র সভা অনুষ্ঠিত সারা দেশে অভিন্ন প্রশ্নপত্রে হবে এইচএসসি পরীক্ষা : শিক্ষামন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু প্রাথমিক শিক্ষার সব দপ্তরের জন্য জরুরি নির্দেশনা স্ত্রীর আত্মহত্যার ঘটনায় আত্মসমর্পণ করে জামিন চাইলেন অভিনেতা আলভী নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান নেত্রকোনায় পৃথক স্থানে বজ্রপাতে ৩ জনের মৃত্যু সাগর-রুনি হত্যা: ১২৭ বারের মতো পেছালো তদন্ত প্রতিবেদন

ইভিএমে ভোট কারচুপির সুযোগ নেই: তাজুল

#

নিজস্ব প্রতিবেদক

১৭ জানুয়ারি, ২০২২,  2:28 PM

news image

ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের ফলাফল সুষ্ঠু ও সুন্দর হওয়ায় দেশ-বিদেশে প্রশংসিত হয়েছে। এমন মন্তব্য করেছেন স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম। ম্যানুয়াল পদ্ধতিতে ভোটগ্রহণে কারচুপির সুযোগ থাকতে পারে কিন্তু ইভিএমে ভোট কারচুপির কোনো সুযোগ নেই বলেও জানান তিনি। সোমবার (১৭ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি সাংবাদিকদের তিনি আরও বলেন, 

এ ক্ষেত্রে কিছু মেশিনের সমস্যা হয়েছে, সেটি হতেই পারে। নতুন পদ্ধতির ক্ষেত্রে টেকনিক্যাল কিছু চ্যালেঞ্জ দেখা দিতেই পারে। আমেরিকা-ভারতসহ পৃথিবীর বিভিন্ন দেশে নির্বাচনে ইভিএম ব্যবহারেও কিছু সমস্যা দেখা দিয়েছিল। তবে, সারা দেশে ইভিএমে নির্বাচন হওয়া সম্ভব নয়, পর্যায়ক্রমে এ পদ্ধতি শুরু হতে পারে। গতকাল রোববার (১৬ জানুয়ারি) নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে ভোটারা ইভিএমে স্বল্প সময়ে ভোট দেন। তবে কিছু বয়স্ক ভোটার ‘বিপত্তির’ কথা জানান। এ নির্বাচনে মেয়র পদে সাতজন, সাধারণ কাউন্সিলর পদে ১৪৮ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৩৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এবারই প্রথম নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে সিটির ২৭টি ওয়ার্ডের ১৯২টি কেন্দ্রের এক হাজার ৩৩৩টি বুথে প্রথম একযোগে ইভিএমে ভোটগ্রহণ করা হয়। আর নারায়ণগঞ্জ সিটিতে তৃতীয় বারের মতো এ নির্বাচনে মেয়র পদে জয়ী হন সেলিনা হায়াৎ আইভী। উল্লেখে, বিগত ২০১১ সালের নির্বাচনে পরীক্ষামূলকভাবে কয়েকটি কেন্দ্রে ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ করা হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম