ঢাকা ১৬ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিনে দুই শক্তিশালী ভূমিকম্প, ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে ৪৭ মন্ত্রিসভায় রদবদলের গুঞ্জন, আলোচনায় সিনিয়র নেতা ও টেকনোক্র্যাট জ্বালানি সংকট থেকে বের হতে দুই বছর সময় লাগবে: বাণিজ্যমন্ত্রী পে-স্কেলে সর্বনিম্ন বেতন কাটছাঁটের শঙ্কা হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ৮ শিশুর মৃত্যু শিক্ষকদের অবসরের টাকা পেতে অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী ডারউইন টেস্ট: ঐতিহাসিক জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ দাম কমার পরদিনই স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২১৫৮ টাকা কালিয়াকৈরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার যেভাবে গৃহবধূ থেকে আপসহীন নেত্রী হয়ে ওঠেন খালেদা জিয়া

ইভিএমের মাধ্যমেই অবাধ সুষ্ঠু নির্বাচন সম্ভব: ইসি রাশিদা

#

নিজস্ব প্রতিনিধি

২২ ডিসেম্বর, ২০২২,  4:36 PM

news image

নির্বাচন কমিশনার (ইসি) রাশিদা সুলতানা বলেছেন, রংপুর সিটি করপোরেশন নির্বাচনে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হবে। ইভিএমে কারচুপির কোনো সুযোগ নেই। ইভিএমের মাধ্যমেই অবাধ সুষ্ঠু নির্বাচন সম্ভব। আজ বৃহস্পতিবার দুপুরে রংপুর সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে রংপুর সরকারি কলেজের অডিটরিয়ামে প্রিসাইডিং অফিসারদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। রংপুর সিটি নির্বাচনে মনে কোনো সংশয় না রেখে নির্বিঘ্নে কেন্দ্রে এসে তিনি পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, প্রয়োজনের দ্বিগুণ ইভিএম প্রস্তুত রাখা হয়েছে। ভোট চলাকালীন ইভিএমে সমস্যা হলে এক্সপার্ট রয়েছে, তাৎক্ষণিক সমাধান করা হবে।  রাশিদা সুলতানা বইলেন, ভোট চলাকালীন ইভিএমে ভোট প্রদান-সংক্রান্ত একটি কাগজের মাধ্যমে লাইনে দাঁড়ানো ভোটারদের ভোটদানের কৌশল শেখানো হবে। রংপুর সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আইনের কাঠামোয় যা যা দরকার, সবধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। ইতোমধ্যে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে।  ইসি আরও বলেন, পোলিং এজেন্ট, প্রিসাইডিং কর্মকর্তাদের প্রশিক্ষণ, মক ভোটের আয়োজন, ইভিএম নিয়ে সচেতনতা সৃষ্টি, নির্বাচনে লেবেল ফিল্ড নিশ্চিতকরণে কাজ করছে নির্বাচন কমিশন। নির্বাচন চলাকালীন প্রিসাইডিং কর্মকর্তা তার ওপর অর্পিত দায়িত্ব পালন করবেন। সেই সময়ে প্রশাসনের কেউ হস্তক্ষেপ কিংবা প্রভাব খাটার চেষ্টা করলে আমরা নির্বাচন কমিশনকে জানাতে বলেছি। এরকম কিছু ঘটলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে। তাছাড়া নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রয়োজন মতো সর্বোচ্চ সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য দায়িত্বে থাকবে বলেও জানান তিনি।  এ সময় রংপুর সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আব্দুল বাতেন, রংপুর বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলাম, মেট্রো পুলিশ কমিশনার নুরে আলম মিনা, জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীনসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।  আগামী ২৭ ডিসেম্বর রংপুর সিটির নির্বাচনে ভোটগ্রহণ করা হবে। চার লাখ ২৬ হাজার ৪৬৯ জন ভোটার ২২৯টি কেন্দ্রের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম