ঢাকা ১৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
মন্ত্রিসভায় রদবদলের গুঞ্জন, আলোচনায় সিনিয়র নেতা ও টেকনোক্র্যাট জ্বালানি সংকট থেকে বের হতে দুই বছর সময় লাগবে: বাণিজ্যমন্ত্রী পে-স্কেলে সর্বনিম্ন বেতন কাটছাঁটের শঙ্কা হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ৮ শিশুর মৃত্যু শিক্ষকদের অবসরের টাকা পেতে অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী ডারউইন টেস্ট: ঐতিহাসিক জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ দাম কমার পরদিনই স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২১৫৮ টাকা কালিয়াকৈরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার যেভাবে গৃহবধূ থেকে আপসহীন নেত্রী হয়ে ওঠেন খালেদা জিয়া প্রধানমন্ত্রীর কাছে 'এমপি মোশাররফকে মন্ত্রী হিসেবে পেতে' উপকূলের লাখো মানুষের দাবী

ইভিএমের কোনো ত্রুটি নেই: রিটার্নিং কর্মকর্তা

#

নিজস্ব প্রতিনিধি

২৭ ডিসেম্বর, ২০২২,  3:11 PM

news image

রংপুর সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টির মেয়র প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা ইভিএমকে বিতর্কিত করার চেষ্টা করছেন বলে মন্তব্য করেছেন রিটার্নিং কর্মকর্তা আব্দুল বাতেন। নগরীর লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্র পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন। ইভিএমের ত্রুটির কারণে প্রথম দফায় ভোট দিতে পারেননি-জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজার রহমান এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে রিটার্নিং কর্মকর্তা বলেন, তার এমন অভিযোগ জানার পর প্রিজাইডিং কর্মকর্তার সঙ্গে কথা বলেছি। সেখানে ইভিএমের কোনো ত্রুটি ছিল না। একজন ভোটার ভোট দিচ্ছিলেন। তাকে একটু অপেক্ষা করতে বলা হয়েছিল। কিন্তু তিনি তা না করে ইভিএম ও নির্বাচনকে বিতর্কিত করার চেষ্টা করছেন। ইভিএমের কোনো ত্রুটি নেই উল্লেখ করে আব্দুল বাতেন বলেন, কিছু ভোটারের হাতের আঙুল পরিষ্কার না থাকায় ফিঙ্গার প্রিন্ট মিলছে না। তাদের হাত পরিষ্কার করার নির্দেশ দেওয়া হচ্ছে। এর আগে সকাল ৯টায় আলমনগর কলেজ রোড সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দিতে আসেন জাতীয় পার্টির মেয়র পদপ্রার্থী মোস্তফা। এ সময় ইভিএমে ত্রুটির কথা জানিয়ে তিনি বলেন, প্রথম দফায় ভোট দিতে পারিনি। দ্বিতীয়বারের চেষ্টায় ভোট দিয়েছি। তাহলে প্রত্যন্ত এলাকার যারা ইভিএস জানে না, তাদের কী হবে?  এক্ষেত্রে ভোট কাস্টিং কম হবে বলেও জানান তিনি। এ সময় প্রতিটি কেন্দ্রে একজন করে বিশেষজ্ঞ থাকা উচিত বলে উল্লেখ করেন তিনি। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম