ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রাথমিক বিদ্যালয়ের ছুটি পুনর্নির্ধারণ দূরপাল্লার বাসে কিমি প্রতি ৮ পয়সা, শহরে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল সারের পর ডিজেল, বড় পরীক্ষায় কৃষক খুলনায় ডেঙ্গুতে এক রাতে দুই অন্তঃসত্ত্বার মৃত্যু, মেলেনি আইসিইউ বিশ্বমঞ্চে প্রথম ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী

ইন্দোর টেস্ট: অস্ট্রেলিয়ার নেতৃত্ব দেবেন স্মিথ

#

স্পোর্টস ডেস্ক

২৫ ফেব্রুয়ারি, ২০২৩,  4:39 PM

news image

তৃতীয় টেস্টের আগে আর ভারতে ফেরা হচ্ছে না প্যাট কামিন্সের। সিডনিতে অসুস্থ মায়ের পাশেই থাকার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ইন্দোরে এই টেস্টে তাই অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেবেন সহ-অধিনায়ক স্টিভেন স্মিথ। কামিন্স নেতৃত্ব পাওয়ার পর তার অনুপস্থিতিতে আগেও দুটি টেস্টে নেতৃত্ব দেন স্মিথ।  মায়ের অসুস্থতার খবর পেয়ে গত রবিবার দিল্লিতে দ্বিতীয় টেস্ট শেষ হওয়ার কয়েক ঘণ্টা পরই সিডনির পথে রওনা হন কামিন্স। পরের টেস্টের আগে বেশ কিছুটা সময় থাকায় তিনি ফিরে আসবেন বলে আশা করছিল দল। তবে শেষ পর্যন্ত কামিন্স জানালেন, এখনও সময় হয়নি ফেরার।  তিনি বলেন, এই মুহূর্তে ভারতে না ফেরার সিদ্ধান্ত নিয়েছি আমি, যেহেতু আমার মা গুরুতর অসুস্থ এবং এখন প্যালিয়েটিভ কেয়ারে আছে। আমার মনে হয়েছে, এই সময় পরিবারের সঙ্গে থাকাই আমার জন্য সবচেয়ে ভালো। ক্রিকেট অস্ট্রেলিয়া ও আমার সতীর্থদের কাছ থেকে পাওয়া প্রবল সমর্থনের জন্য আমি কৃতজ্ঞ। অনুধাবন করার জন্য ধন্যবাদ সবাইকে। প্রথম দুই টেস্টেই হেরে যাওয়া অস্ট্রেলিয়া সিরিজে টিকে থাকার লড়াইয়ে আগামী বুধবার মাঠে নামবে ইন্দোর টেস্টে।  আগামী মাসে ভারতে ওয়ানডে সিরিজের জন্য কামিন্সকে অধিনায়ক করেই দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। ওয়ানডে সিরিজের আগে ৯ মার্চ থেকে আহমেদাবাদে টেস্ট সিরিজের চতুর্থ ম্যাচ। তবে তিনি আদৌ আর ভারতে ফিরতে পারেন কি না, সেই সংশয় এখন আছে।  সবশেষ টেস্টে অস্ট্রেলিয়ার একমাত্র পেসার হিসেবে খেলেন কামিন্স। তিনি না থাকায় এখন পরিবর্তন আনতেই হবে। প্রথম সন্তান জন্মের সময় স্ত্রীর পাশে থাকতে দেশে ফিরে যাওয়া স্পিনার মিচেল সোয়েপসন ইন্দোরে যোগ দিয়েছেন দলের সঙ্গে। শতভাগ ফিট ঘোষণা করা হয়েছে অলরাউন্ডার ক্যামেরন গ্রিনকেও।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম