ঢাকা ০৯ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
পে স্কেল কার্যকরে নতুন নির্দেশনা শিগগিরই আসছে প্রাথমিকে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি বিদ্যুৎ উৎপাদনের দ্বারপ্রান্তে রূপপুর ‘ঢাকার ৮ জোনে চলবে ভিন্ন রঙের অটোরিকশা’ অন্ধত্বের ঝুঁকিতে ১০ লাখ মানুষ বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক ৬২ লাখ প্রবীণকে ভাতা দিচ্ছে সরকার সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি ভূমিকা রাখবে: রিজভী জাপানে হঠাৎ জোড়া ভূমিকম্প রাজধানীতে ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেফতার ৫২৮

ইন্দোনেশিয়ার পথে রাষ্ট্রপতি

#

নিজস্ব প্রতিবেদক

০৪ সেপ্টেম্বর, ২০২৩,  4:52 PM

news image

৪৩তম আসিয়ান শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করতে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার উদ্দেশ্যে দেশ ছেড়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। সোমবার (৪ সেপ্টেম্বর) সকাল ৮টা ৪১ মিনিটে একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর ত্যাগ করেন তিনি। এর আগে, বৃহস্পতিবার (৩১ আগস্ট) পরাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এক সংবাদ সম্মেলনে রাষ্ট্রপতির এ সফরের বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন। পরাষ্ট্রমন্ত্রী বলেন, আগামী ৫ থেকে ৭ সেপ্টেম্বর আসিয়ান শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। সেখানে অংশ নেবেন রাষ্ট্রপতি। ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতির সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা হওয়ার কথা রয়েছে তার। এ ছাড়াও মালয়েশিয়া, পূর্ব তিমুরসহ বেশ কয়েকটি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানের সঙ্গে আলোচনা হবে মো. সাহাবুদ্দিনের। দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট অ্যাসোসিয়েশন অব সাউথইস্ট এশিয়ান নেশনস (আসিয়ান)। বর্তমানে এর চেয়ারের দায়িত্ব পালন করছে ইন্দোনেশিয়া। দেশটি এবার ১৮তম পূর্ব এশিয়া শীর্ষ সম্মেলনের আয়োজক।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম