ঢাকা ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সাইবার সুরক্ষা আইন এখনো চূড়ান্ত নয় : তথ্য উপদেষ্টা মিরপুরে রাড্ডা ক্লিনিকে হামলা-লুটপাটের মামলায় গ্রেপ্তার ৪ জাবির নতুন ভিসি নূরুল ইসলাম জাসদ কার্যালয়ে গোপন বৈঠক থেকে আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক সরকারি চাকরিজীবীদের জন্য আরেকটি সুখবর সাদিক কায়েমকে সতর্ক করলেন রফিকুল ইসলাম মাদানী ফ্যাসিবাদীদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা, পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী বনানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা মধ্যরাতে স্বাস্থ্যকেন্দ্রে শত শত মুখোশধারীর হামলা

ইন্দোনেশিয়ায় বিধ্বস্ত বিমানের ১০ আরোহীর মরদেহ উদ্ধার

#

আন্তর্জাতিক ডেস্ক

২৪ জানুয়ারি, ২০২৬,  5:00 PM

news image

ইন্দোনেশিয়ার দক্ষিণ সুলাওয়েসি প্রদেশের মাউন্ট বুলুসারাউং এলাকায় বিধ্বস্ত হওয়া নিখোঁজ বিমানের সব আরোহীর মরদেহ উদ্ধার করা হয়েছে। জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থার (বাসারনাস) মাকাসার কার্যালয়ের কর্মকর্তা আন্ডি সুলতান ডেটিক নিউজকে জানান, শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে শেষ মরদেহটি উদ্ধার করা হয়েছে। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আন্তারার বরাতে জানা গেছে, এখন পর্যন্ত মাত্র দু’জন নিহতের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে। তারা হলেন কেবিন ক্রু সদস্য ফ্লোরেন্সিয়া লোলিতা এবং সামুদ্রিক বিষয়ক ও মৎস্য মন্ত্রণালয়ের কর্মকর্তা দেদেন মৌলানা। ওই মন্ত্রণালয়ের জন্যই বিমানটি নজরদারি মিশনে নিয়োজিত ছিল। উল্লেখ্য, ইন্দোনেশিয়া এয়ার ট্রান্সপোর্ট পরিচালিত এটিআর ৪২-৫০০ মডেলের বিমানটি গত শনিবার জাকার্তা থেকে দক্ষিণ সুলাওয়েসির রাজধানী মাকাসারের উদ্দেশে যাত্রাকালে মারোস জেলায় এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। গত রোববার বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়। বিমানটিতে ৭ জন ক্রু সদস্য ও ৩ জন যাত্রীসহ মোট ১০ জন আরোহী ছিলেন। এদিকে যৌথ অনুসন্ধান ও উদ্ধার দল দুর্ঘটনাস্থল থেকে বিমানের ব্ল্যাক বক্সও উদ্ধার করেছে বলে জানা যায়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম