ঢাকা ০৪ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
৭ শর্ত না মানলে হরমুজ প্রণালি খুলবে না ইরান ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘গণমাধ্যম নিয়ন্ত্রণে নয়, জনগণের সুরক্ষার জন্যই সাইবার সিকিউরিটি আইন’ ভুয়া ফেসবুক পেজ বন্ধে মাউশির ৭ দিনের আলটিমেটাম ভিসা থাকলেই ভারতে প্রবেশ করতে পারবে না বিদেশিরা: দিল্লি হাইকোর্ট সৌদিতে বিদ্যুৎকেন্দ্রে হুথিদের হামলার নিন্দা জানাল বাংলাদেশ যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর স্বাস্থ্যব্যবস্থাসহ দেশের সব প্রতিষ্ঠানই বিধ্বস্ত: জামায়াত আমির ক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ: ক্রীড়া প্রতিমন্ত্রী দক্ষিণ আফ্রিকা থেকে নিজ দেশ জিম্বাবুয়েতে ফিরেও কাটছে না দুর্ভোগ

ইন্দোনেশিয়ায় বন্যা-ভূমিধসে মৃত্যু বেড়ে ২৬

#

আন্তর্জাতিক ডেস্ক

১২ মার্চ, ২০২৪,  5:05 PM

news image

ইন্দোনেশিয়ার পশ্চিম সুমাত্রায় টানা ৫ দিন ধরে চলা ব্যাপক বর্ষণ ও তার ফলে সৃষ্ট বন্যা-ভূমিধসে এ পর্যন্ত ২৬ জনের প্রাণহানি হয়েছে। এ ছাড়া এখনও নিখোঁজ রয়েছেন অন্তত ৬ জন। দেশটির দুর্যোগ মোকাবিলা দপ্তর বিএনপিবির বরাত দিয়ে মঙ্গলবার (১২ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স। বার্তাসংস্থাটির প্রতিবেদনে বলা হয়েছে, ৭ মার্চ বৃহস্পতিবার থেকে বর্ষণ শুরু হয়েছে পশ্চিম সুমাত্রার বিভিন্ন অঞ্চলে। বিএনবিপির কর্মকর্তারা জানিয়েছেন, টানা বৃষ্টি ও তার ফলে সৃষ্ট বন্যা-ভূমিধসে প্রদেশের বিভিন্ন এলাকার সেতু, স্কুল ও বিভিন্ন স্থাপনাসহ প্রায় ৭০০ বাড়িঘর ধ্বংস হয়ে গেছে। এ ছাড়া নষ্ট হয়ে গেছে দ্বীপের অন্তত ২৮০ একর জমির ফসল। সেইসঙ্গে ক্ষয়ক্ষতি ও ভোগান্তির মধ্যে পড়েছেন অন্তত ৩৯ হাজার মানুষ। দেশটির আবহাওয়া দপ্তর জানিয়েছে, আপাতত আবহাওয়া পরিস্থিতির উন্নতি হওয়ার কোনো সম্ভাবনা নেই, বর‌ং সামনের আরও কয়েক দিন বর্ষণ অব্যাহত থাকতে পারে। সোমবার পশ্চিম সুমাত্রার রাজধানী পাদাংয়ে পরিস্থিতি পর্যবেক্ষণে যান বিএনপিবির কেন্দ্রীয় প্রধান নির্বাহী। সেখানে দপ্তরের প্রাদেশিক কর্মকর্তাদের সঙ্গে দুর্যোগ কবলিত বিভিন্ন এলাকা থেকে লোকজনকে উদ্ধার এবং ত্রাণ সরবাহবিষয়ক জরুরি বৈঠক করেছেন তিনি। দুর্যোগ মোকাবিলা কমিটি পশ্চিম সুমাত্রা শাখার কর্মকর্তা আবদুল মালিক রয়টার্সকে জানিয়েছেন দুর্যোগ কবলিত এলাকাগুলোতে তাঁবু, কম্বল, পানি বিশুদ্ধকরণ ওষুধ, খাবার ও পরিচ্ছন্নতা সামগ্রী পাঠানোর কাজ চলছে এবং ইতোমধ্যে অনেক এলাকায় ত্রাণ পৌঁছেছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম