ঢাকা ১৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

ইন্দোনেশিয়ায় ফের অগ্ন্যুৎপাত, নিহত ১৩

#

আন্তর্জাতিক ডেস্ক

০৫ ডিসেম্বর, ২০২১,  10:43 AM

news image

ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুৎপাতের ঘটনায় বহু মানুষ দগ্ধ হয়েছেন। এখন পর্যন্ত অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় রোববার (৫ ডিসেম্বর) দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা এজেন্সি (বিএনপিবি) এ তথ্য নিশ্চিত করেছে। আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্যমতে, অগ্ন্যুৎপাতের পর বহু পরিবারকে সরিয়ে নেওয়া হয়েছে।

গ্রামগুলো ছাইয়ে ঢেকে গেছে। আটকে পড়া ১০ জনকে উদ্ধার করা হয়েছে। সেনাবাহিনীকে সব ধরনের সহায়তার জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে। আগ্নেয়গিরির কাছাকাছি এলাকা লুমাজাং জেলার উপপ্রধান ইন্দাহ আম্পেরওয়াতি এক সংবাদ সম্মেলনে বলেন, অগ্ন্যুৎপাতের কারণে দগ্ধ হওয়া অনেককে পেনাঙ্গলের প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে। উল্লেখ্য, ইন্দোনেশিয়ায় প্রায় ১৩০টি সক্রিয় আগ্নেয়গিরি আছে। গত জানুয়ারিতে সুমেরু আগ্নেয়গিরিটি অগ্নুৎপাত করেছিল। তবে ওই সময় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। সূত্র: সিএনএন, আল-জাজিরা, এনডিটিভি

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম