ঢাকা ০৮ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
৬২ লাখ প্রবীণকে ভাতা দিচ্ছে সরকার সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি ভূমিকা রাখবে: রিজভী জাপানে হঠাৎ জোড়া ভূমিকম্প রাজধানীতে ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেফতার ৫২৮ বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস শেষ মুহূর্তে মাছ নিয়ে সাগর থেকে ফেরার পথে জলদস্যুদের হামলা, লুটপাট অস্ত্রের পাশাপাশি প্রযুক্তিও আছে, ইউক্রেনের ফ্রন্টে নেই পর্যাপ্ত সেনা ৪০০ কোটি বছরের রহস্যভেদ করলেন দুই বিজ্ঞানী রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি আরোপ ঘাড় মটকে হত্যা, কার্টনে ভরে নীলফামারীতে নেওয়া হয় রাকিবের লাশ

ইন্টারপোলের লাল তালিকায় ২০৭ বাংলাদেশি

#

নিজস্ব প্রতিবেদক

৩০ অক্টোবর, ২০২২,  4:31 PM

news image

দক্ষিণ আফ্রিকায় অপরাধ চক্রের সঙ্গে জড়িত এমন ২০৭ বাংলাদেশির তালিকা করেছে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোল। সম্প্রতি এক বাংলাদেশিকে হত্যার ঘটনায় তদন্ত করতে বাংলাদেশের একটি প্রতিনিধি দল দক্ষিণ আফ্রিকায় গেলে ইন্টারপোল এ তালিকা দেয়। জানা গেছে, দক্ষিণ আফ্রিকায় প্রায় ৪ লাখ বাংলাদেশির বসবাস। দেশটিতে অপরাধের বেশিরভাগই ব্যবসায়িক বিরোধ, মুক্তিপণের দাবি, অপহরণ করে হত্যা, দোকানে চুরি-ডাকাতিতে বাধা দিতে গিয়ে ঘটে। বাংলাদেশের অনেকেই সেখানে ব্যবসা করেন। যার কারণে অপহরণ করে মুক্তিপণ আদায়ের ঘটনা সেখানে প্রায়ই ঘটে। আর এসব অপরাধের সঙ্গে ভারতীয়, পাকিস্তানি, আফ্রিকান ছাড়াও বাংলাদেশিরা বড় একটি অপরাধ চক্র গড়ে তুলেছে। এসব ঘটনার মধ্যে সম্প্রতি মাদারীপুরের রেজাউল আমিন মোল্লা নামে প্রবাসীকে মুক্তিপণ না দেওয়ায় হত্যা এবং চাঁদপুরের রিয়াদ হোসেন নামে এক তরুণকে জিম্মির ঘটনার তদন্ত করতে দক্ষিণ আফ্রিকায় যায় বাংলাদেশের একটি প্রতিনিধি দল। সেখানে প্রতিনিধি দলকে ২০৭ বাংলাদেশির তালিকা দেয় ইন্টারপোল। যারা আফ্রিকায় ছোট-বড় নানা ধরনের অপরাধের সঙ্গে যুক্ত। এ বিষয়ে ডিবির ওয়ারী বিভাগের ডিসি আশরাফ হোসেন গণমাধ্যমকে বলেন, আফ্রিকায় বিভিন্ন অপরাধে যুক্ত এমন ২০৭ জনের তালিকা দিয়েছে ইন্টারপোল। এদেরমধ্যে কেউ মামলার আসামি। অনেকে আবার দেশে চলে এসেছে। তিনি আরও বলেন, তালিকাভুক্ত সবার পূর্ণাঙ্গ তথ্য সংগ্রহ করা হচ্ছে। প্রত্যেককে গোয়েন্দা নজরদারিতে রাখা হবে। তাদেরকে খুঁজে বের করতে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছে বাংলাদেশ পুলিশ। উল্লেখ্য, ২০১৫ সাল থেকে এখন পর্যন্ত দক্ষিণ আফ্রিকায় ৫৫০ জনের বেশি বাংলাদেশি হত্যার শিকার হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম