ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

ইনিংস ঘোষণা ভারতের, বাংলাদেশের লক্ষ্য ৫১৫

#

স্পোর্টস ডেস্ক

২১ সেপ্টেম্বর, ২০২৪,  8:06 PM

news image

ভারতের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের তৃতীয় দিন মুখোমুখি হয়েছে বাংলাদেশ। তবে ঋষভ পন্থ ও শুভমান গিলের অনন্য সেঞ্চুরিতে বাংলাদেশকে চতুর্থ ইনিংসে ৫১৫ রানের বিশাল লক্ষ্য দিয়েছে স্বাগতিকরা। যেখানে ভারত নিজেদের দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট হারিয়ে ২৮৭ রানে ইনিংস ঘোষণা করে। চেন্নাই এমএ চিদাম্বরাম স্টেডিয়ামে ঝড়ো ব্যাটিং করে সেঞ্চুরি করেন ঋষভ পন্থ। অবশেষে তাকে আউট করেন মেহেদী হাসান মিরাজ। ৫৬তম ওভারের তৃতীয় বলে নিজের বলেই ক্যাচ নেন বাংলাদেশ স্পিনার। বাঁহাতি পন্থ ১২৮ বলে ১৩টি চার ও ৪টি ছক্কায় ১০৯ রান করেছেন। এটি তার টেস্ট ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি। চতুর্থ উইকেট জুটিতে শুভমান গিলের সঙ্গে ২১৭ বলে ১৬৭ রানের পার্টনারশিপ গড়েছেন তিনি। গিল পঞ্চম টেস্ট সেঞ্চুরির দেখা পান। পরে ১৭৬ বলে ১০টি চার ও ৪টি ছক্কায় অপরাজিত থেকে মাঠ ছাড়েন তিনি। লোকেশ রাহুল ২২ রানে অপরাজিত থাকেন। গতকাল ৩ উইকেট হারিয়ে ৮১ রান তুলে দিন শেষ করেছে ভারত। গতকালই তাদের লিড দাঁড়িছিল ৩০৮ রান।

এর আগে ভারতের বিপক্ষে প্রথম ইনিংসে বোলিংয়ে দুর্দান্ত শুরু এনেও সেটি ধরে রাখা যায়নি। প্রথম ইনিংসে ৩৭৬ রানের বড় স্কোর গড়েছে রোহিত শর্মার দল। যেখানে ব্যাটিংয়ে নেমে ভারতীয় পেসারদের তোপে মাত্র ১৪৯ রানে অলআউট হয় নাজমুল হাসান শান্তর দল। ২২৭ রানে এগিয়ে থাকলেও বাংলাদেশকে ফলোঅনে না পাঠিয়ে ব্যাটিংয়ে নামে ভারত।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম