ঢাকা ০৮ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
পে স্কেল কার্যকরে নতুন নির্দেশনা শিগগিরই আসছে প্রাথমিকে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি বিদ্যুৎ উৎপাদনের দ্বারপ্রান্তে রূপপুর ‘ঢাকার ৮ জোনে চলবে ভিন্ন রঙের অটোরিকশা’ অন্ধত্বের ঝুঁকিতে ১০ লাখ মানুষ বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক ৬২ লাখ প্রবীণকে ভাতা দিচ্ছে সরকার সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি ভূমিকা রাখবে: রিজভী জাপানে হঠাৎ জোড়া ভূমিকম্প রাজধানীতে ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেফতার ৫২৮

ইদযাত্রার প্রথম দিনে শিমুলিয়া ঘাটে বাইকারদের ঢল

#

নিজস্ব প্রতিবেদক

১৯ এপ্রিল, ২০২৩,  4:47 PM

news image

ঈদের ছুটির প্রথম দিনেই মুন্সীগঞ্জের শিমুলিয়াঘাটে মোটরসাইকেলের উপচেপড়া ঢল নেমেছে। বুধবার (১৯ এপ্রিল) ভোর ৬টায় শিমুলিয়া থেকে মাঝিকান্দির উদ্দেশ্যে ছেড়ে যাওয়া প্রতিটি ফেরিতেই এই দৃশ্য দেখা যায়। এর আগে শিমুলিয়া চার নম্বর ফেরিঘাটে জড়ো হতে থাকেন মোটরসাইকেল আরোহীরা। যাত্রীরা জানান, আগামীকাল বৃহস্পতিবার থেকে পদ্মা সেতুতে মোটরসাইকেল চালু হবে। ছুটি শুরু হওয়ায় আজকেই তারা বাড়িতে চলে যাচ্ছেন। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) শিমুলিয়াঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) জামাল হোসেন জানান, বুধবার ভোর থেকেই শিমুলিয়া-মাঝিকান্দি নৌরুটে দুটি ফেরি দিয়ে মোটরসাইকেল পারাপার করা হচ্ছে। ঈদের ছুটি শুরু হওয়ায় আজ চাপ বেশি। তিনি আরও জানান, নতুন করে আর ফেরি বাড়ানো হবে না। কারণ বৃহস্পতিবার থেকে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলবে। প্রতি তিন ঘণ্টা পরপর ফেরি ছাড়ার কথা থাকলেও আমরা শিমুলিয়া থেকে মাঝিকান্দি মোটরসাইকেল নামিয়ে দিয়ে সঙ্গে সঙ্গে ফিরিয়ে আনছি। ৬টা থেকে ৯টার মধ্যে তিনটি ট্রিপ হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম