ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

ইতিহাস গড়ে হকির বিশ্বকাপে বাংলাদেশ

#

ক্রীড়া প্রতিবেদক

০৩ ডিসেম্বর, ২০২৪,  9:50 PM

news image

ওমানের মাসকাটে চলমান এশিয়ান অনূর্ধ্ব-২১ হকিতে ইতিহাস গড়েছে বাংলাদেশ। থাইল্যান্ডকে ৭-২ গোলে হারিয়ে যুব বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে লাল-সবুজের দল। যার ফলে প্রথমবারের মতো হকির যুব বিশ্বকাপে দেখা যাবে বাংলাদেশকে। বিশ্বকাপে জায়গা পেতে ষষ্ঠ স্থানের মধ্যে থাকতে হতো বাংলাদেশকে। যেই লক্ষ্য এই জয়ের সুবাদে পূরণ হয়ে গেছে। এই জয়ে বাংলাদেশ এখন পঞ্চম ও ষষ্ঠ স্থান নির্ধারণী ম্যাচ খেলবে। সে ম্যাচে হারলেও ষষ্ঠ হবে। অর্থাৎ যুব বিশ্বকাপে খেলার টিকিট নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশের। আগামী বছর স্বাগতিক ভারতসহ যুব বিশ্বকাপে এশিয়া থেকে সাতটি দল খেলবে। ভারত এরই মধ্যে এশিয়ান অনূর্ধ্ব-২১ হকির সেমিফাইনাল নিশ্চিত করেছে। ফলে স্বাগতিক হিসেবে নয়, সরাসরিই তারা যুব বিশ্বকাপে খেলবে। বাকি ছয় দলের মধ্যে একটি এখন বাংলাদেশও। মাসকাটে ১০ দল নিয়ে জুনিয়র এশিয়া কাপে ছেলেদের বিভাগে খেলা শুরু হয় ২৬ নভেম্বর। ‘বি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে ওমানকে ৩-১ গোলে হারানো বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের কাছে ৬-০ গোলে হারে। তৃতীয় ম্যাচে বাংলাদেশ ২-২ গোলে ড্র করে শক্তিশালী মালয়েশিয়ার সঙ্গে। চতুর্থ ম্যাচেও ১–১ ড্র চীনের সঙ্গে। তারপর আজ এল প্রত্যাশিত জয়। যেই জয়ের সুবাদে প্রথমবার যুব বিশ্বকাপে খেলার স্বপ্ন পূরণ হতে যাচ্ছে বাংলাদেশের।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম