ঢাকা ০৮ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারের তিনটি ইউনিয়ন অন্তর্ভুক্ত হবেনা কেরানীগঞ্জের সাথে সিলেট ও বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১৫ সাতক্ষীরায় ছয় কোটি টাকার নতুন ধরনের ‘কুশ’ মাদকসহ আটক ১ ২ থেকে ৩ দিনের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: জ্বালানিমন্ত্রী ওয়ালিয়া ইউনিয়ন ভূমি অফিসে দালালের দৌরাত্ম্যের অভিযোগ, দুর্নীতিমুক্ত সেবা নিয়ে প্রশ্ন হাম উপসর্গে আরও ৬ মৃত্যু দুই সপ্তাহ পর আংশিক চালু এলএনজি টার্মিনাল মিরাজের অপরাজিত সেঞ্চুরিতে বাংলাদেশের লড়াই ডকুমেন্টরিতে আবু সাঈদ ও খালেদা জিয়ার ছবি না থাকা নিয়ে যা বললেন রাষ্ট্রপতি ভিসা নিয়ে সতর্ক করলো ভারতীয় হাইকমিশন

ইজতেমা ময়দানে ১৪৪৯ জন বিদেশি মুসল্লি

#

১৫ ফেব্রুয়ারি, ২০২৫,  11:10 AM

news image

বিশ্ব ইজতেমায় এ পর্বে ৪৯টি দেশের ১৪৪৯ জন বিদেশি মুসল্লি অংশগ্রহণ করেছে। শুক্রবার রাত ১০টা পর্যন্ত ৪৯টি দেশের ১৪৪৯ জন বিদেশি মুসল্লির নাম এন্ট্রি হয়েছে। তবে বিদেশি মেহমানদের আগমন এখনও চলমান আছে। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাতে তারা ময়দানে উপস্থিতি হয়েছে বলে নিশ্চিত করেছেন আয়োজক কমিটির মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম। বিশ্ব ইজতেমার এই পর্বে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত ধর্মপ্রাণ মুসলমানরা ইসলামি শিক্ষা, দাওয়াত ও তাবলিগের মেহনত এবং বিশেষ বয়ান শুনতে অংশ নিচ্ছেন। ইজতেমার মূল কার্যক্রম সুশৃঙ্খলভাবে পরিচালিত হচ্ছে। দেশি-বিদেশি মুসল্লিদের সার্বিক নিরাপত্তা ও ব্যবস্থাপনায় প্রশাসনের পক্ষ থেকে বিশেষ নজরদারি রাখা হয়েছে। ইজতেমায় আগত বিদেশি মুসল্লিদের সংখ্যা প্রতিদিন বাড়ছে। তাদের যথাযথ সুবিধা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সক্রিয় রয়েছে বলে জানানো হয়েছে।

আজ বয়ান করবেন যারা : বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিন বাদ ফজর বয়ান করেছেন মোরসালিন সাহেব (নিজামুদ্দিন)। সকাল ৯টা ৩০ মিনিটে তালিমের মওজু পরিচালনা করবেন মুফতি ইয়াকুব (নিজামুদ্দিন)। বাদ জোহর আরব মেহমানরা বয়ান করবেন। বাদ আসর বয়ান করবেন বাংলাদেশের কাকরাইল মসজিদের মাওলানা মনির বিন ইউসুফ। বাদ মাগরিব বয়ান করবেন মাওলানা আব্দুস সাত্তার সাহেব (নিজামুদ্দিন)।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম