ঢাকা ৩০ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ভোটগ্রহণ শেষ, চলছে গণনা হাম উপসর্গে আজ আরও ৭ মৃত্যু শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ৩ দিনের ছুটি পে-স্কেল নিয়ে নতুন প্রজ্ঞাপন মন্ত্রী-প্রতিমন্ত্রীর পিএস পদে বিচারকের বৈধতা জানতে চেয়ে হাইকোর্টের রুল সোশ্যাল মিডিয়ায় ভুয়া তথ্য দ্রুত ছড়ায়: ডা. জাহেদ জাপান থেকে দেশের পথে প্রধানমন্ত্রী মৌলভীবাজারে হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড সাতক্ষীরা সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ, আটক ১ তাহসিফের মৃত্যু নিয়ে প্রশ্ন, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

ইজতেমার আখেরি মোনাজাত ঘিরে বন্ধ থাকবে যেসব সড়ক

#

নিজস্ব প্রতিবেদক

১৪ জানুয়ারি, ২০২৩,  7:57 PM

news image

বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতকে কেন্দ্র করে কয়েকটি সড়কে যানবাহন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার (১৪ জানুয়ারি) দিবাগত রাত ১২টা থেকে আখেরি মোনাজাত পর্যন্ত এসব সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকবে। এদিন দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি জানিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোল্যা নজরুল ইসলাম। তিনি জানান, আখেরি মোনাজাতে দূর-দূরান্ত থেকে অনেক লোক শরিক হবেন। সেজন্য ট্রাফিক ব্যবস্থা ঢেলে সাজানো হচ্ছে। এ জন্য শনিবার রাত ১২টার পর থেকে কয়েকটি সড়ক বন্ধ রাখা হবে। এ সময় যানবাহন চলাচলে বাইপাস সড়ক ব্যবহার করার জন্য চলাচলকারীদের অনুরোধ জানান তিনি। সড়কগুলো হলো, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী থেকে ভোগড়া বাইপাস পর্যন্ত, কামারপাড়া রোড, আশুলিয়ায় রোডের আবদুল্লাহপুর থেকে বাইপাইল পর্যন্ত।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম