ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় লরিতে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চুয়েটে সর্বাত্মক শাটডাউন বাসভাড়া বাড়ল দূরপাল্লা ও মহানগরে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি পুনর্নির্ধারণ দূরপাল্লার বাসে কিমি প্রতি ৮ পয়সা, শহরে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল

ইউরো বাছাই: কান্তে-পগবাকে ছাড়া ফ্রান্সের দল ঘোষণা

#

স্পোর্টস ডেস্ক

০১ জুন, ২০২৩,  4:32 PM

news image

ইউরো বাছাইয়ে জিব্রাল্টার ও গ্রিসের বিপক্ষে খেলবে ফ্রান্স। বাছাইপর্বের দুই ম্যাচকে সামনে রেখে বুধবার ২৩ সদস্যের দল ঘোষণা করেছে ফ্রান্স ফুটবল দল। আগামী ১৬ জুন জিব্রাল্টারের মাঠে ও ১৯ জুন ঘরের মাঠে গ্রিসের বিপক্ষে খেলবে কাতার বিশ্বকাপের রানার্সআপরা। কোচ দিদিয়ের দেশ্যমের ঘোষিত দলে নেই দুই অভিজ্ঞ মিডফিল্ডার এনগোলা কান্তে ও পল পগবা। ঘোষিত এই দলে ফিরেছেন ক্রিস্টোফার এনকুকু ও উসমান দেম্বেলে। মূলত চোটের কারণে কান্তে-পগবাকে দলে রাখেননি কোচ দেশ্যম। ইউরো বাছাইয়ের দলে আক্রমণভাগের নেতৃত্বে আছেন কিলিয়ান এমবাপ্পে ও অলিভিয়ার জিরুর মতো তারকা ফুটবলাররা। ২০২৪ ইউরো বাছাইয়ের ফ্রান্স দল:

গোলরক্ষক: আলফোনসো আরিওলা, মাইক মাইগনান, ব্রাইস সাম্বা।

ডিফেন্ডার: অ্যাক্সেল দিসাসি, ওয়েসলি ফোফানা, থিও হার্নান্দেজ, ইব্রাহিমা কোনাতে, জুলস কুন্দে, ফার্লান্দ মেন্দি, বেনিয়ামিন পাভার, দায়োত উপামেকানো।

মিডফিল্ডার: এদোয়ার্দো কামাভিঙ্গা, ইউসুফ ফোফানা, অ্যাড্রিয়েন রাবিওট, অরেলিয়ে চুয়ামেনি, আন্তোনি গ্রিজম্যান।

ফরোয়ার্ড: কিলিয়ান এমবাপ্পে, কিংসলে কোমান, উসমানে দেম্বেলে, অলিভিয়ার জিরু, মার্কাস থুরাম, রান্দাল কোলো মুয়ানি, ক্রিস্টোফার এনকুকু।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম