ঢাকা ০৫ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু আয়ানের মৃত্যু: দুই বছর পর অবশেষে আদালতে চার্জশিট দাখিল দুর্নীতিবাজদের গলায় হাত দিয়ে লুটের টাকা উদ্ধার করা হবে: ডা. শফিকুর রহমান ভোটের দিন মেট্রোরেল চলবে নির্বাচনের পর অন্তর্বর্তী সরকারের পরিকল্পনা স্পষ্ট করলেন উপ-প্রেস সচিব উপদেষ্টার গাড়ি আটকে চট্টগ্রাম বন্দরের সামনে আন্দোলনকারীদের বিক্ষোভ স্বাধীনতা যুদ্ধে ভূমিকার জন্য জামায়াতকে ক্ষমা চাইতে বললেন সালাহউদ্দিন আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানোয় সাবেক এমপি সাইফুলের মৃত্যুদণ্ড আশুলিয়া যুবদল নেতা জাহাঙ্গীর মন্ডল কে অস্ত্রসহ আটক করেছ যৌথ বাহিনী নাইজেরিয়ায় দুই গ্রামে নিহত ১৬০, নিখোঁজ রাজা ৭ ফেব্রুয়ারি উত্তরাঞ্চলের তিন জেলায় যাবেন তারেক রহমান

ইউরোপের তিন দেশে কমিটি দিল এনসিপি

#

নিজস্ব প্রতিবেদক

২৭ জুলাই, ২০২৫,  2:33 PM

news image

বর্তমানে দেশের রাজনৈতিক অঙ্গনে আলোচিত একটি নাম জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আসন্ন নির্বাচনকে সামনে রেখে নতুন দল হিসেবে নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করেছে দলটি। সেই সঙ্গে এবার ফ্রান্স, জার্মান ও ফিনল্যান্ডে কমিটি ঘোষণা করেছে এনসিপি। শনিবার (২৬ জুলাই) এনসিপির সদস্য সচিব আখতার হোসেন ও মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর সই করা বিজ্ঞপ্তিতে তিন দেশের কমিটির বিষয়ে জানানো হয়। জার্মানিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের নিয়ে একটি কমিটি ঘোষণা করা হয়। এতে সাখাওয়াত হোসাইন তুরাগকে আহ্বায়ক ও তামান্না ইয়াসমিনকে সদস্য সচিব করে ২১ সদস্যবিশিষ্ট কমিটি করা হয়েছে। এদিকে ফান্সে প্রবাসী বাংলাদেশিদের নিয়ে ১৭ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা। যেখানে প্রবাসী চৌধুরী মোহাম্মদ ইফতেশাকে আহ্বায়ক ও মু. শাহপরান আহম্মেদ শাকিলকে সদস্য সচিব করা হয়েছে। এ ছাড়াও ফিনল্যান্ডে বসবাসরত প্রবাসীদের নিয়েও একটি কমিটি ঘোষণা করা হয়। এতে মো. আহাদ শিকদারকে আহ্বায়ক ও আলমগীর হোসেনকে সদস্য সচিব করে ১৫ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে। উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা ও সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামকে আহ্বায়ক এবং আন্দোলনের আরেক নেতা আখতার হোসেনকে সদস্য সচিব করে রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রতিষ্ঠিত হয়। এটি হচ্ছে বাংলাদেশের ইতিহাসের প্রথম ছাত্র-নেতৃত্বাধীন রাজনৈতিক দল।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম