ঢাকা ০৪ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
৭ শর্ত না মানলে হরমুজ প্রণালি খুলবে না ইরান ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘গণমাধ্যম নিয়ন্ত্রণে নয়, জনগণের সুরক্ষার জন্যই সাইবার সিকিউরিটি আইন’ ভুয়া ফেসবুক পেজ বন্ধে মাউশির ৭ দিনের আলটিমেটাম ভিসা থাকলেই ভারতে প্রবেশ করতে পারবে না বিদেশিরা: দিল্লি হাইকোর্ট সৌদিতে বিদ্যুৎকেন্দ্রে হুথিদের হামলার নিন্দা জানাল বাংলাদেশ যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর স্বাস্থ্যব্যবস্থাসহ দেশের সব প্রতিষ্ঠানই বিধ্বস্ত: জামায়াত আমির ক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ: ক্রীড়া প্রতিমন্ত্রী দক্ষিণ আফ্রিকা থেকে নিজ দেশ জিম্বাবুয়েতে ফিরেও কাটছে না দুর্ভোগ

ইউরোপীয় ইউনিয়ন নিজস্ব সেনাবাহিনী গড়ে তুলুক : ইতালির পররাষ্ট্রমন্ত্রী

#

আন্তর্জাতিক ডেস্ক

০৮ জানুয়ারি, ২০২৪,  4:48 PM

news image

ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি ইউরোপীয় ইউনিয়নের নিজস্ব সেনাবাহিনী গঠনের আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, ইউরোপীয় ইউনিয়নের উচিত তাদের নিজস্ব সম্মিলিত সেনাবাহিনী গঠন করা। এটা শান্তিরক্ষা এবং সংঘাত প্রতিরোধে ভূমিকা রাখতে পারে। রবিবার বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে অনুসারে, আন্তোনিও তাজানি ফোরজা ইতালিয়া পার্টির প্রধান এবং পররাষ্ট্রমন্ত্রীর পাশাপাশি তিনি ইতালির উপ-প্রধানমন্ত্রী পদেও দায়িত্বপালন করছেন। ইতালীয় সংবাদপত্র লা স্ট্যাম্পার সঙ্গে সাক্ষাৎকারে তাজানি বলেন, প্রতিরক্ষা বিষয়ে ঘনিষ্ঠ ইউরোপীয় সহযোগিতা তার ফোরজা ইতালিয়া পার্টির কাছে অগ্রাধিকার হিসেবে রয়েছে। রবিবার প্রকাশিত ওই সাক্ষাৎকারে তিনি আরও বলেন, আমরা যদি বিশ্বে শান্তিরক্ষী হতে চাই, তাহলে আমাদের একটি ইউরোপীয় সামরিক বাহিনী প্রয়োজন। এবং এটি একটি কার্যকর ইউরোপীয় পররাষ্ট্র নীতির অধিকারী হওয়ার জন্য মৌলিক পূর্বশর্ত। আন্তোনিও তাজানি বলেন, যুক্তরাষ্ট্র, চীন, ভারত, রাশিয়ার মতো শক্তিশালী খেলোয়াড়ের বিশ্বে - মধ্যপ্রাচ্য থেকে ইন্দো-প্যাসিফিক পর্যন্ত সংকটের কারণে-ইতালীয়, জার্মান, ফরাসি বা স্লোভেনিয়ান নাগরিকরা কেবলমাত্র এমন কিছুর মাধ্যমেই সুরক্ষিত হতে পারেন যা আগে থেকেই আছে, যেমন ইউরোপীয় ইউনিয়ন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম