ঢাকা ১৮ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁওয়ে দৈনিক মুক্তখবর পত্রিকার ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ডেঙ্গুতে একদিনে আরও ৭ জনের মৃত্যু বাংলাদেশ হ্যান্ডবল দলের কোচের আইফোন ও ক্রেডিট কার্ড চুরি বিশ্ববিদ্যালয়গুলোর প্রধান লক্ষ্য হওয়া উচিত কর্মসংস্থান উপযোগী দক্ষ জনশক্তি গড়ে তোলা: রাষ্ট্রপতি জুনে রিসোর্টটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছিল ফায়ার সার্ভিস: ডিজি এবার ট্রাক্টরের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত নিখোঁজের দুই দিন পর ব্যাগে ভরা শিশুর লাশ উদ্ধার শিশু হাসপাতালে চিকিৎসকের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর দুর্গাপূজা সাম্প্রদায়িক সম্প্রীতির উৎসব: রিজভী রাজধানীর সব হকারকে নিবন্ধনের আওতায় আনা হবে: ডিএসসিসি প্রশাসক

ইউপি নির্বাচনে বিদ্রোহীদের মদদদাতা যেই হোক ব্যবস্থা নেওয়া হবে: কাদের

#

নিজস্ব প্রতিবেদক

২০ নভেম্বর, ২০২১,  7:55 PM

news image

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিদ্রোহী প্রার্থীদের মদদদাতা এমপি-মন্ত্রী যেই হোক প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নেবে আওয়ামী লীগ। শুক্রবার (১৯ নভেম্বর) দলটির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

তিনি বলেন, বিভাগীয় সাংগঠনিক সম্পাদকরা ইউনিয়ন পরিষদ নির্বাচন সম্পর্কে রিপোর্ট দিয়েছে। নির্বাচনে যারা বিদ্রোহী ছিল এবং বিদ্রোহীদের যারা মদদদাতা, তাদের সম্পর্কেও রিপোর্ট দিয়েছে। লিখিত রিপোর্ট এসেছে। এছাড়া মৌখিকভাবেও নাম এসেছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিদ্রোহীদের যেসব নেতা মদদ দিয়েছে তাদেরকে শাস্তি পেতে হবে। মদদদাতা জনপ্রতিনিধি হলে, এমপি-মন্ত্রী যা-ই হোক প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। ইউনিয়ন পরিষদ নির্বাচন দলীয় প্রতীক ছাড়া হবে কি না এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, বিশেষ এলাকায় বিশেষ কারণে (দলীয় প্রতীক ছাড়াই) নির্বাচন হতে পারে। তবে সামগ্রিকভাবে (দলীয় প্রতীক ছাড়া নির্বাচন) করার কোনো সিদ্ধান্ত হয়নি। ওবায়দুল কাদের বলেন, ইউপি নির্বাচনে অনেক জায়গায় সহিংসতা হয়েছে। পাশাপাশি ভোটকেন্দ্রে ৭০ থেকে ৭৩ শতাংশ ভোটার উপস্থিত হয়েছেন উল্লেখ করে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ভোটারদের উপস্থিতি ভোটের প্রতি আগ্রহ আরও বাড়িয়েছে। বিশৃঙ্খলা ও সহিংসতার ব্যাপারে কঠোর হতে প্রধানমন্ত্রী স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে, বিশেষ করে মন্ত্রীকে বিশেষভাবে নির্দেশ দিয়েছেন, যাতে এর পুনরাবৃত্তি না ঘটে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম