ঢাকা ০৯ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
পে স্কেল কার্যকরে নতুন নির্দেশনা শিগগিরই আসছে প্রাথমিকে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি বিদ্যুৎ উৎপাদনের দ্বারপ্রান্তে রূপপুর ‘ঢাকার ৮ জোনে চলবে ভিন্ন রঙের অটোরিকশা’ অন্ধত্বের ঝুঁকিতে ১০ লাখ মানুষ বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক ৬২ লাখ প্রবীণকে ভাতা দিচ্ছে সরকার সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি ভূমিকা রাখবে: রিজভী জাপানে হঠাৎ জোড়া ভূমিকম্প রাজধানীতে ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেফতার ৫২৮

ইউক্রেন যুদ্ধের কারণে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে : প্রধানমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

০৫ নভেম্বর, ২০২২,  6:55 PM

news image

‘উৎপাদন বৃদ্ধি ও সঞ্চয় বাড়াতে পারলে সামনের খাদ্য সংকট মোকাবিলা সম্ভব হবে’ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (৫ নভেম্বর) সকালে ৫১তম জাতীয় সমবায় দিবসের অনুষ্ঠানে এ কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, যুদ্ধের জন্য সব কিছুর দাম বাড়ছে। আমাদের রিজার্ভ ব্যবহার করে চলতে হচ্ছে, এটা মানুষের জন্যই। পৃথিবীর অন্যান্য দেশও তাই করছে। তাই আমি আবারও বলব আমাদের মিতব্যয়ী হতে হবে। শেখ হাসিনা বলেন, সারা বিশ্বে খাদ্যাভাব। আমাদের আরও উৎপাদন বাড়াতে হবে। সঞ্চয় বাড়াতে হবে, যাতে এই অভিঘাত আমরা মোকাবিলা করতে পারি। প্রধানমন্ত্রী বলেন, ইউক্রেন যুদ্ধের কারণে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে। তবে আমি আশা করি, এ অবস্থা থাকবে না। দেশে সকলকে একটু সঞ্চয়ের দিকে নজর দিতে হবে। তিনি আরও বলেন, রিজার্ভ ব্যবহার করে আমরা বিনা পয়সায় সবাইকে কোভিডের টিকা দিয়েছি। যাতে সবাই সুস্থ থাকে। মানুষের কল্যাণই আমাদের লক্ষ্য। যুব সমাজ সমবায়ের মাধ্যমে কৃষি কাজ করলে পরিস্থিতি মোকাবিলা করা সহজ হবে। সমবায় আন্দোলনের মাধ্যমেই দেশ অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারবে বলেও বিশ্বাস প্রধানমন্ত্রীর।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম