ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থীর রাবিতে শিবির ও রাকসু নেতার মারধরে আহত ২ শিক্ষার্থীকে গ্রেপ্তার হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৯০৮ মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান হত্যার দায়ে দুই আসামির মৃত্যুদণ্ড দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন পাগলী মা হয়েছে বাবা হয়নি কেউ ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা জারি

ইউক্রেন থেকে এক লাখ শরণার্থী নেবে নরওয়ে

#

আন্তর্জাতিক ডেস্ক

১৯ মার্চ, ২০২২,  10:43 AM

news image

গত ২৪ ফেব্রুয়ারি ভোর থেকে ইউরোপের দেশ ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পরাশক্তি রাশিয়া। এরই মধ্যে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখল করে নিয়েছে রুশ সেনারা। এতে দেশটির বিভিন্ন নগরীতে হতাহত হয়েছে বহু সংখ্যক মানুষ। অন্যদিকে, রাশিয়ার ওপর একের পর এক কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে পশ্চিমা বিশ্ব। এমন পরিস্থিতিতে প্রাণ বাঁচাতে প্রতিদিনই দেশ ছেড়ে পালাচ্ছে বহু ইউক্রেনীয়। তাদের প্রধান গন্তব্য প্রতিবেশী দেশগুলো। তবে সুদূর নরওয়েতেও আশ্রয় নিয়েছে বহু ইউক্রেনীয় শরণার্থী। নরওয়ের প্রধানমন্ত্রী জানিয়েছেন, এ বছর ৩০ হাজার ইউক্রেনীয় নরওয়েতে প্রবেশ করবে বলে ধারণা করছেন তিনি। তবে তার দেশ এক লাখ শরণার্থী নিতেও প্রস্তুত। খবর রয়টার্সের। শুক্রবার (১৮ মার্চ) নরওয়েজিয়ান প্রধানমন্ত্রী জোনাস গাহর স্টোয়ের দেশটির পার্লামেন্টে জানিয়েছেন, তার দেশ লক্ষাধিক ইউক্রেনীয় শরণার্থীকে আশ্রয় দেওয়ার জন্যই প্রস্তুত হচ্ছে। স্টোয়ের বলেন, আমাদের ৫৪ লাখ জনসংখ্যার দেশে যদি ধারণার চেয়ে বেশি শরণার্থী ঢোকে, তাহলে তাদের স্টেডিয়াম, গুদাম, এমনকি তাঁবুতেও থাকতে হতে পারে। তিনি বলেন, এমন ঘটনা যে ঘটবেই- তা নয়। তবে পরিস্থিতি মোকাবিলায় আমাদের অবশ্যই পরিকল্পনা ও প্রস্তুতি থাকতে হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম