ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হৃদরোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতার কোনো বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী একযোগে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা ভারতে একের পর এক ঐতিহাসিক মসজিদ ভাঙার হিড়িক এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা তামাবিল স্থলবন্দর দিয়ে ফের শুরু হচ্ছে আমদানি-রপ্তানি দক্ষিণ-পূর্বাঞ্চলে ঝড়ের শঙ্কা, দুই সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত গুম প্রতিরোধ, মানবাধিকার ও সম্পত্তি হস্তান্তর আইন: ন্যায়বিচারে নতুন দিগন্ত বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্কছাড় দিলো যুক্তরাষ্ট্র জেলা শহরে চালু হচ্ছে স্কুলবাস

ইউক্রেন জুড়ে রাশিয়ার হামলায় ১২ জন নিহত

#

আন্তর্জাতিক ডেস্ক

০৭ ডিসেম্বর, ২০২৪,  5:04 PM

news image

ইউক্রেন জুড়ে রাশিয়ার হামলায় কমপক্ষে ১২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুইজন শিশু রয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার অনলাইন এ খবর জানিয়েছে।ইউক্রেনের স্থানীয় এক গভর্নর জানিয়েছেন, দক্ষিণপূর্বাঞ্চলীয় ঝাপোরিজঝিয়ায় রাশিয়ার হামলায় নিহত হয়েছেন ১০ জন। গভর্নর ইভান ফেদোরভ বলেছেন, শুক্রবার রুশ হামলায় একটি গ্যারেজ ও সার্ভিস স্টেশনে আগুন লাগে।  তিনি জানিয়েছেন, হামলায় চার এবং ১১ বছর বয়সী দুই শিশু আহত হয়েছে। এ ছাড়া শুক্রবার ইউক্রেনের কেন্দ্রীয় শহর ক্রিভি রিহতেও হামলা চালিয়েছে রাশিয়ান বাহিনী। এতে কমপক্ষে দুইজন নিহত হয়েছেন।  ইউক্রেনের জরুরি পরিষেবা এজেন্সি বলেছে, হামলায় অন্তত ১৬ জন আহত হয়েছেন। এরমধ্যে একজন শিশুও আছে। নিখোঁজ একজনকে উদ্ধারে তল্লাশি চলছে। বার্তা আদান-প্রদানের মাধ্যম টেলিগ্রামে জানানো হয়েছে, হামলায় তিনতলা একটি ভবন ধ্বংস হয়েছে। সেইসঙ্গে আরও আবাসিক ভবন ও গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।  শুক্রবার (৬ ডিসেম্বর) প্রকাশিত আল জাজিরার ওই খবরে আরও বলা হয়েছে, বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর সঙ্গে ভ্লাদিমির পুতিনের সাক্ষাৎ হওয়ার পরেই ইউক্রেনে অতর্কিত হামলা হলো। সূত্র: আল-জাজিরা

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম