ঢাকা ০৪ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
৭ শর্ত না মানলে হরমুজ প্রণালি খুলবে না ইরান ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘গণমাধ্যম নিয়ন্ত্রণে নয়, জনগণের সুরক্ষার জন্যই সাইবার সিকিউরিটি আইন’ ভুয়া ফেসবুক পেজ বন্ধে মাউশির ৭ দিনের আলটিমেটাম ভিসা থাকলেই ভারতে প্রবেশ করতে পারবে না বিদেশিরা: দিল্লি হাইকোর্ট সৌদিতে বিদ্যুৎকেন্দ্রে হুথিদের হামলার নিন্দা জানাল বাংলাদেশ যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর স্বাস্থ্যব্যবস্থাসহ দেশের সব প্রতিষ্ঠানই বিধ্বস্ত: জামায়াত আমির ক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ: ক্রীড়া প্রতিমন্ত্রী দক্ষিণ আফ্রিকা থেকে নিজ দেশ জিম্বাবুয়েতে ফিরেও কাটছে না দুর্ভোগ

ইউক্রেনে রুশ হামলার দুই বছর, যুদ্ধজয় নিয়ে আশাবাদী পুতিন

#

আন্তর্জাতিক ডেস্ক

২২ ফেব্রুয়ারি, ২০২৪,  9:27 PM

news image

২০২২ সালের ১৯ ফেব্রুয়ারি প্রতিবেশী ইউক্রেনে পূর্ণমাত্রায় হামলা শুরু করে রাশিয়া। সে হিসেবে রাশিয়া-ইউক্রেন সংঘাত তৃতীয় বছরে গড়িয়েছে, হতাহত হয়েছেন পাঁচ লাখের বেশি মানুষ। তারপরও এ যুদ্ধ শেষ হওয়ার কোনো লক্ষণ নেই। এ নিয়ে কোনো সমঝোতার আশাও দেখা যাচ্ছে না। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বরাবরই দাবি করে আসছেন আশানুরূপ সাফল্য পায়নি রুশ বাহিনী। অন্যদিকে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই যুদ্ধজয় নিয়ে উল্লেখযোগ্যভাবে এখন বেশি আশাবাদী বলে ধারণা করা হচ্ছে।এমন আশাবাদের পেছনে রণক্ষেত্রে কিয়েভের সীমিত সাফল্য, ইউক্রেনকে ৬০ বিলিয়ন ডলারের সামরিক সহায়তা বিল পাসে যুক্তরাষ্ট্রের ব্যর্থতা ও সম্প্রতি ইউক্রেনের পূর্বাঞ্চলীয় গুরুত্বপূর্ণ শহর আভদিভকার দখলের মতো বিষয় বিশেষভাবে উল্লেখযোগ্য। এই পরিস্থিতিতে ইউক্রেনে যুদ্ধের দুই বছর ধরে ভ্লাদিমির পুতিন বেশ আত্মবিশ্বাসী হয়ে উঠেছেন এবং দেশে ও বিদেশে তার শত্রুদের পরাজিত করতে দৃঢ়প্রতিজ্ঞ। তিনি আমেরিকা, ন্যাটো এবং ইইউ-এর বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। সূত্র : দ্য গার্ডিয়ান ও বিবিসি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম