ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

ইউক্রেনে রাশিয়ার হামলা, বেড়ে গেল তেলের দাম

#

২৪ ফেব্রুয়ারি, ২০২২,  6:55 PM

news image

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে সামরিক অভিযান ঘোষণার পরেই আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়ে গেছে। আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্যমতে, ৭ বছরের বেশি সময় পর আবারও প্রতি ব্যারেল তেলের দাম ১০০ ডলার ছাড়িয়েছে। একই সঙ্গে এশিয়ান স্টক মার্কেটে ২-৩ শতাংশ লেনদেন কমেছে। এর আগে গত সোমবার ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দুটি প্রদেশকে রাশিয়া রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পর মঙ্গলবার প্রতি ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেলের দাম ৯৯ দশমিক ৩৮ মার্কিন ডলারে উঠেছিল। জানা গেছে, সৌদি আরবের পর অপরিশোধিত তেলের দ্বিতীয় বৃহত্তম রপ্তানিকারক দেশ হচ্ছে রাশিয়া। এটি বিশ্বের বৃহত্তম প্রাকৃতিক গ্যাস রপ্তানিকারক দেশও।

এদিকে বৃহস্পতিবার এক ভাষণে ইউক্রেনে সামরিক অভিযান চালানোর ঘোষণা দেন পুতিন। এরপরই ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। ভাষণে পুতিন বলেন, রাশিয়া এবং ইউক্রেনীয় বাহিনীর মধ্যে সংঘাত অনিবার্য। পূর্ব ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে ইউক্রেনের যেসব সেনাসদস্য রয়েছেন তারা অস্ত্র ফেলে দিয়ে ঘরে ফিরে যান। তিনি বলেন, ইউক্রেন থেকে আসা হুমকির প্রতিক্রিয়ায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে ইউক্রেন দখল করার কোনো ইচ্ছা রাশিয়ার নেই। কোনো রক্তপাত হলে তার জন্য তারাই (ইউক্রেন) দায়ি হবে। এর আগে বুধবার (২৩ ফেব্রুয়ারি) রাতে টেলিভিশনে দেওয়া এক ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি বলেন, রাশিয়া ইউক্রেনের সীমান্তে প্রায় ২ লাখ সৈন্য এবং হাজার হাজার যুদ্ধযান জমা করেছে। অন্য দেশের ভূখণ্ডে এই পদক্ষেপ ইউরোপ মহাদেশে একটি বড় যুদ্ধের সূচনা হতে পারে। তিনি বলেন, আলোচনার জন্য রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আমন্ত্রণ জানিয়েছিলাম। কিন্তু পুতিন এর কোনো জবাব দেননি। ইউক্রেনীয় কর্তৃপক্ষ শান্তি চায়। ইউক্রেনের এই নেতা আরও বলেন, যদি তারা (রাশিয়া) আক্রমণ করে, যদি তারা আমাদের স্বাধীনতা, শিশুদের জীবন কেড়ে নেওয়ার চেষ্টা করে আমরা নিজেদের রক্ষা করব। সূত্র : বিবিসি

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম