ঢাকা ৩১ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণহানি কর না বাড়িয়ে ​ ডিএসসিসির ২০২৬-২৭ অর্থবছরে ৪ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা দুই কোটি টাকার সরকারি মাল বিক্রি করে ভাগাভাগি, বিআরটিএ কর্তৃপক্ষের শাক দিয়ে মাছ ঢাকার চেস্টা সিলেটে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলা শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগমুক্ত রাখা সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে আরও ২৩ বাংলাদেশিকে ফেরত পাঠানো হলো মানবপাচারে ‘জিরো টলারেন্স’ নীতিতে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী চেক ডিজঅনার মামলার উদ্দেশ্য অর্থ আদায়, কারাদণ্ড নয়: হাইকোর্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে অর্থায়ন করতে চায় চীনের ৩ প্রতিষ্ঠান প্রতিবন্ধী তিন ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

ইউক্রেনে পাঁচ মাসে ২০ হাজারের বেশি রুশ যোদ্ধা নিহত: হোয়াইট হাউজ

#

আন্তর্জাতিক ডেস্ক

০২ মে, ২০২৩,  12:47 PM

news image

ইউক্রেনে রুশ সেনা হতাহতের সংখ্যা নিয়ে রীতিমতো বোমা ফাটিয়েছে হোয়াইট হাউজ। গোয়েন্দা সংস্থার বরাত দিয়ে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি জানিয়েছেন, গত ডিসেম্বর থেকে এ পর্যন্ত ২০ হাজারেরও বেশি রুশ সেনা ইউক্রেন যুদ্ধে নিহত হয়েছেন। একই সময়ে আহত হন প্রায় ৮০ হাজার যোদ্ধা। আর নিহতদের মধ্যে অর্ধেকই ভাড়াটে সেনাবাহিনী ওয়াগনার গ্রুপের সদস্য। সোমবার (১ মে) যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। খবর বিবিসি। ইউক্রেনে রাশিয়ার হতাহতের সংখ্যা নিয়ে জন কিরবির এমন তথ্য তাৎক্ষণিক স্বাধীনভাবে যাচাই করতে পারেনি সংবাদমাধ্যম বিবিসি। নিহতের বিষয়ে মস্কোরও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। জন কিরবি জানান,

নিহতদের অর্ধেকই রাশিয়ার সশস্ত্র ভাড়াটে গোষ্ঠী ওয়াগনারের যোদ্ধা। যারা দীর্ঘদিন ইউক্রেনের পূর্বাঞ্চলীয় বাখমুত শহরে হামলা চালিয়ে আসছিল। গত বছর থেকে ইউক্রেনের এই ছোট শহরটি দখলের জন্য ক্রমাগত গুলি ও বোমাবর্ষণ চালাচ্ছে তারা। গত বছর থেকেই দনবাস প্রদেশের বাখমুত শহর দখল নিতে লড়াই করছে রাশিয়া। দুই দেশের মধ্যে যুদ্ধ শুরুর পর এ বাখমুতেই সবচেয়ে বেশি হতাহতের ঘটনা ঘটেছে। যুদ্ধে আগে বাখমুতে প্রায় ৭০ হাজার মানুষের বসবাস ছিল। কিন্তু বর্তমানে মাত্র কয়েকশ বেসামরিক নাগরিক সেখানে রয়েছেন। জন কিরবি সাংবাদিকদের জানান, ইউক্রেনের ডনবাস অঞ্চলের বাখমুতে হামলার লক্ষ্য অর্জনে ব্যর্থ মস্কো। বাস্তব অর্থে কৌশলগত এবং উল্লেখযোগ্য অঞ্চল দখলে নিতে পারেনি রাশিয়া। আমরা ধারণা করছি, এক লাখেরও বেশি হতাহত হয়েছে রাশিয়ার। যারা মধ্যে সরাসরি হামলায় অংশ নেয়া ২০ হাজার সেনা নিহত হন। সামরিক বিশেষজ্ঞদের মতে, যুদ্ধক্ষেত্রে বাখমুতের জয় খুব বড় কোনো প্রভাব ফেলবে না। কিন্তু রাশিয়া কোনো এক অজানা কারণে প্রায় ১০ মাস ধরে এ শহরের পেছনেই সর্বোচ্চ শক্তি প্রয়োগ করেছে। এদিকে, ইউক্রেনের সেনারা বাখমুত থেকে সরে যাওয়ার ইঙ্গিত দিলেও প্রেসিডেন্ট জেলেনস্কির নির্দেশনানুযায়ী তারা এখনো সেখানে আছেন। মূলত তারা এখন চাইছেন, যতটা সম্ভব রুশ বাহিনীর ক্ষতি করতে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম