ঢাকা ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার

ইউক্রেনে টিভি টাওয়ারে রুশ হামলায় নিহত ৯

#

আন্তর্জাতিক ডেস্ক

১৫ মার্চ, ২০২২,  5:22 PM

news image

ছবি: সংগৃহীত

ইউক্রেনের একটি টেলিভিশন টাওয়ারে রাশিয়ান বাহিনীর হামলায় ৯ জন নিহত এবং আরও ৯ জন আহত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় কর্তৃপক্ষ। সোমবার (১৪ মার্চ) রাশিয়ান বাহিনী পশ্চিম ইউক্রেনের রিভনে শহরের বাইরে আন্তোপিল গ্রামে হামলা চালালে এ হতাহতের ঘটনা ঘটে। আঞ্চলিক প্রশাসনের প্রধান ভিটালি কোভাল টেলিগ্রামে বলেন, ৯ জন নিহত এবং ৯ জন আহত। আন্তোপিল গ্রামে ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া জীবিতদের উদ্ধারের কাজ চলছে। কোভাল এক ব্রিফিংয়ে বলেন, সোমবার সকালে ভবনটিতে দুটি রকেট আঘাত হানে। ইউক্রেনের বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স এ খবর দিয়েছে। তিনি কিছু ছবি পোস্ট করেছেন, সেগুলোতে দেখা যায়, দমকল কর্মীরা ক্রেন ব্যবহার করে ভাঙা কংক্রিটের অংশগুলো সরাচ্ছেন এবং স্ট্রেচারে হতাহতদের বহন করতে দেখা যায়। রিভন লভিভ থেকে প্রায় ২০০ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত। পোল্যান্ডের সীমান্তের কাছের একটি শহর, যেখান দিয়ে বহু ইউক্রেনিয়ান দেশ ছেড়ে পালাচ্ছেন। সূত্র : এএফপি

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম