ঢাকা ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার

ইউক্রেনের ৪ শহরে যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

#

আন্তর্জাতিক ডেস্ক

০৭ মার্চ, ২০২২,  7:19 PM

news image

সোমবার এ ঘোষণা দেওয়া। দেশটির সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য জানায় বিবিসি ও আনাদোলু। খবরে বলা হয়, ইউক্রেনের কিয়েভ, মারিওপোল, খারকিভ ও সুমিতে সোমবার স্থানীয় সময় সকাল ১০টা থেকে যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে। নিরাপদে বেসামরিক নাগরিকদের সরিয়ে নেওয়ার জন্য এ যুদ্ধবিরতি ঘোষণা করা হয়। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, রাশিয়া সোমবার স্থানীয় সময় সকাল ১০টা থেকে ইউক্রেনের কিয়েভ, মারিওপোল, খারকিভ ও সুমিতে যুদ্ধবিরতি কার্যকর করবে এবং মানবিক করিডোর খুলবে। ওই শহরগুলোর বর্তমান পরিস্থিতি বিবেচনায় নিয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর অনুরোধের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়। যদিও এ বিষয়ে এখনও কিছু জানায়নি ইউক্রেনের কর্মকর্তারা। এর আগে মারিওপোল থেকে বেসামরিক নাগরিকদের সরিয়ে নেওয়ার পরিকল্পনা দুইবার ভেস্তে গেছে। এ জন্য একে অপরকে দোষারোপ করেছে কিয়েভ ও মস্কো। ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনের দোনবাস অঞ্চলে ‘সামরিক অভিযানের’ ঘোষণা দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম