ঢাকা ০৪ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
৭ শর্ত না মানলে হরমুজ প্রণালি খুলবে না ইরান ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘গণমাধ্যম নিয়ন্ত্রণে নয়, জনগণের সুরক্ষার জন্যই সাইবার সিকিউরিটি আইন’ ভুয়া ফেসবুক পেজ বন্ধে মাউশির ৭ দিনের আলটিমেটাম ভিসা থাকলেই ভারতে প্রবেশ করতে পারবে না বিদেশিরা: দিল্লি হাইকোর্ট সৌদিতে বিদ্যুৎকেন্দ্রে হুথিদের হামলার নিন্দা জানাল বাংলাদেশ যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর স্বাস্থ্যব্যবস্থাসহ দেশের সব প্রতিষ্ঠানই বিধ্বস্ত: জামায়াত আমির ক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ: ক্রীড়া প্রতিমন্ত্রী দক্ষিণ আফ্রিকা থেকে নিজ দেশ জিম্বাবুয়েতে ফিরেও কাটছে না দুর্ভোগ

ইউক্রেনের ১০ হাজার ড্রোন ধ্বংসের দাবি রাশিয়ার

#

আন্তর্জাতিক ডেস্ক

২৬ ডিসেম্বর, ২০২৩,  6:32 PM

news image

ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরুর পর এখন পর্যন্ত দেশটির ১০ হাজারেরও বেশি ড্রোন ধ্বংস করার দাবি করেছে রাশিয়া। সোমবার (২৫ ডিসেম্বর) এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়। খবর রয়টার্সের। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, অভিযান শুরুর পর থেকে ইউক্রেনের ৫৫৮টি বিমান, ২৬১টি হেলিকপ্টার, ১০ হাজার ৪০টি ড্রোন, ৪৪২টি বিমানবিধ্বংসী ক্ষেপণাস্ত্র প্রযুক্তি, ১৪ হাজার ২৯৯টি ট্যাংক ও সাঁজোয়া যান, ১ হাজার ১৮৯টি রকেট লঞ্চার, ৭ হাজার ৪৭৯টি কামানের গোলা ও মর্টার এবং ১৬ হাজার ৬৬০ ইউনিট বিশেষ ট্যাকটিক্যাল যান ধ্বংস করা হয়েছে। এদিকে রোববার (২৪ ডিসেম্বর) ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় খেরসনে রাশিয়ার হামলায় পাঁচ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। ইউক্রেনের কর্মকর্তারা এমন দাবি করেছেন। অন্যদিকে, পূর্বাঞ্চলীয় শহর হরলিভকাতে রাশিয়ার মোতায়েন করা কর্মকর্তারা বলেছেন, কিয়েভে হামলায় একজন নিহত হয়েছেন। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম