ঢাকা ৩১ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণহানি কর না বাড়িয়ে ​ ডিএসসিসির ২০২৬-২৭ অর্থবছরে ৪ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা দুই কোটি টাকার সরকারি মাল বিক্রি করে ভাগাভাগি, বিআরটিএ কর্তৃপক্ষের শাক দিয়ে মাছ ঢাকার চেস্টা সিলেটে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলা শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগমুক্ত রাখা সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে আরও ২৩ বাংলাদেশিকে ফেরত পাঠানো হলো মানবপাচারে ‘জিরো টলারেন্স’ নীতিতে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী চেক ডিজঅনার মামলার উদ্দেশ্য অর্থ আদায়, কারাদণ্ড নয়: হাইকোর্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে অর্থায়ন করতে চায় চীনের ৩ প্রতিষ্ঠান প্রতিবন্ধী তিন ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

ইউক্রেনের গুরুত্বপূর্ণ শহর দখলে নিচ্ছে রাশিয়া

#

আন্তর্জাতিক ডেস্ক

১৭ ফেব্রুয়ারি, ২০২৪,  11:01 AM

news image

ইউক্রেনের পূর্বাঞ্চলের গুরুত্বপূর্ণ একটি শহর দখলের দ্বারপ্রান্তে রয়েছে রুশ সেনারা। শহরটির নাম আবদিভকা। গত কয়েক মাস যাবত শহরটিতে দুই দেশের সেনাদের মধ্যে তীব্র লড়াই হয়েছে। এরই মধ্যে শহরটি থেকে নিজেদের সেনা প্রত্যাহার করে নিয়েছে ইউক্রেন। যুক্তরাষ্ট্র জানিয়েছে, যেকোনও মুহূর্তে শহরটি রাশিয়ার নিয়ন্ত্রণে চলে যাবে। ইউক্রেনের গোয়েন্দা সংস্থার বরাতে স্থানীয় সময় বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছন যুক্তরাষ্ট্রের নিরাপত্তা পরামর্শক জ্যাক সুলিভান।  তিনি বলেছেন, “রাশিয়ার নিয়ন্ত্রণে চলে যাওয়ার ঝুঁকিতে রয়েছে আবদিভকা।” তার দাবি, পর্যাপ্ত যুদ্ধাস্ত্রের অভাবে শহরটি হারাতে যাচ্ছে ইউক্রেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, ‘যতগুলো সম্ভব ততগুলো ইউক্রেনীয় জীবন বাঁচাতে’ সর্বোচ্চ চেষ্টা করবেন তিনি। রাশিয়ার সেনারা আবদিভকার দিকে অনেকটা এগিয়ে গেছে। এখন তারা যেকোনও মুহূর্তে শহরটি ঘিরে ফেলতে পারে। দুই বাহিনীর লড়াইয়ে আবদিভকা শহরটি এখন একটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ইউক্রেনের ডোনেটস্কে ঢোকার প্রবেশদ্বার হিসেবে বিবেচনা করা হয় শহরটিকে। ২০১৪ সালে ডোনেটস্কের বড় একটি অংশ দখল করে রুশ সমর্থিত মিলিশিয়ারা। এরপর ২০২২ সালে এটি অধিগ্রহণ করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরু করেন পুতিন। এরপর রুশ বাহিনী ইউক্রেনের অনেক অঞ্চল দখল করে নেয়। সূত্র: বিবিসি

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম