ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় লরিতে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চুয়েটে সর্বাত্মক শাটডাউন বাসভাড়া বাড়ল দূরপাল্লা ও মহানগরে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি পুনর্নির্ধারণ দূরপাল্লার বাসে কিমি প্রতি ৮ পয়সা, শহরে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল

ইংল্যান্ড সিরিজে কোহলির বদলে দলে রজত

#

স্পোর্টস ডেস্ক

২৫ জানুয়ারি, ২০২৪,  4:48 PM

news image

ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে আজ মাঠে নামছে ভারত। সিরিজের প্রথম দুই টেস্টে খেলবেন না ভারতীয় অভিজ্ঞ ব্যাটার বিরাট কোহলি। ব্যক্তিগত কারণে ছুটি নিয়েছেন তিনি। তার জায়গায় সুযোগ পেয়েছে তরুণ ব্যাটার রজত পতিদার। বুধবার (২৪ জানুয়ারি) ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে কোহলি বদলি হিসেবে নতুন ক্রিকেটারকে দলে নেওয়ার বিষয়ে কথা বলেন অধিনায়ক রোহিত শর্মা। তিনি বলেন, আমরা আসলে অভিজ্ঞ কাউকে নেওয়ার কথা ভেবেছিলাম। তাহলে ওরা (রজতদের মতো ক্রিকেটাররা) সুযোগটা পাবে কীভাবে? আর তারা (রজত) যত রান করেছে, যত ম্যাচ জিতেছে তাতে তাদের অনভিজ্ঞ বলা যায় কিনা তা নিয়েও প্রশ্ন আছে। ভারতীয় এই তরুণ ব্যাটার প্রথম শ্রেণির ক্রিকেটে চার হাজারের ওপর রান করেছেন। ১২টি ফাস্ট ক্লাস সেঞ্চুরি করেছেন তিনি। সম্প্রতি ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে ১৫৮ বলে ১৫১ রানের ইনিংস খেলেছেন তিনি। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম