ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় লরিতে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চুয়েটে সর্বাত্মক শাটডাউন বাসভাড়া বাড়ল দূরপাল্লা ও মহানগরে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি পুনর্নির্ধারণ দূরপাল্লার বাসে কিমি প্রতি ৮ পয়সা, শহরে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল

ইংল্যান্ড পৌঁছেছে বাংলাদেশ দলের একাংশ

#

স্পোর্টস ডেস্ক

০২ মে, ২০২৩,  5:09 PM

news image

আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলতে সোমবার ইংল্যান্ডে পৌঁছেছে বাংলাদেশ জাতীয় দলের একাংশ। এক ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।  রবিবার দিবাগত রাতে শান্ত, ইয়াসিরের সঙ্গে ইংল্যান্ডের পথে রওনা দেন তৌহিদ হৃদয়, মৃত্যুঞ্জয় চৌধুরীরা। এরপর সোমবার সকাল ১০টা ১৫ মিনিটে দেশ ছাড়েন জাতীয় দলের বেশিরভাগ ক্রিকেটার। প্রথম বহরে বেশিরভাগই টিম ম্যানেজম্যান্টের সদস্যরা গেছেন। যদিও দলের সঙ্গে এখনো যোগ দেননি মুস্তাফিজুর রহমান ও লিটন দাস। দু'জনেই ব্যস্ত ছিলেন আইপিএল খেলতে। কিন্তু পারিবারিক কারণে টুর্নামেন্টের মাঝপথেই দেশে ফিরতে হয় লিটনকে। আগামীকাল দলের সঙ্গে যোগ দেবেন তিনি। মুস্তাফিজ দিল্লি থেকে সরাসরি চলে যাবেন ইংল্যান্ডে। ছুটি নেওয়ায় আপাতত যুক্তরাষ্ট্রে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন সাকিব আল হাসান। আগামী ৫ মে সেখান থেকে ইংল্যান্ডের পথে উড়াল দেবেন এই অলরাউন্ডার। এদিকে সিরিজের আয়োজক আয়ারল্যান্ড হলেও খেলা হবে ইংল্যান্ডের মাটিতে। চেমসফোর্ডে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটি মাঠে গড়াবে আগামী ৯ মে। বাকি দু'টি ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ১২ ও ১৪ মে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম