ঢাকা ১৭ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মহিষ গবেষণা ও উন্নয়ন প্রকল্পের সমাপনী কর্মশালা অনুষ্ঠিত আ.লীগ আর গণতন্ত্র কখনোই একসঙ্গে যায় না : মির্জা ফখরুল মুন্সীগঞ্জে ১১ যাত্রী নিয়ে মাইক্রোবাস খাদে, নারী নিহত রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা পুশইনে বিএসএফকে সহায়তা করা ৭ বাংলাদেশি আটক প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আসছে গণতন্ত্র প্রতিষ্ঠা ও দেশ গঠনে ভূমিকা রাখবে ছাত্রদল একনেকে সাত হাজার তিন কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন রাষ্ট্র এখন আর গণমাধ্যমকে চোখ রাঙায় না: তথ্যমন্ত্রী দিল্লির বিমানবন্দরে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনা’ নিয়ে মুখ খুললেন তথ্য উপদেষ্টা

ইংল্যান্ড দলে ফিরলেন বাটলার

#

স্পোর্টস ডেস্ক

০৩ অক্টোবর, ২০২৪,  11:14 AM

news image

ভাইটালিটি ব্লাস্টে আলো ছড়িয়ে দ্রুতই বড় পুরস্কার পেলেন জাফার চোহান। ইংল্যান্ড জাতীয় দলে প্রথমবার ডাক পেয়ে গেলেন তরুণ লেগ স্পিনার। পায়ের চোট কাটিয়ে প্রায় তিন মাস পর দলে ফিরলেন জস বাটলার। আনুষ্ঠানিক বিবৃতিতে ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৪ জনের স্কোয়াড ঘোষণা করেছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। পাকিস্তানের বিপক্ষে তৃতীয় টেস্ট শুরুর পর এই দলে যোগ দেবেন আরও দুই ক্রিকেটার।

জাফারের প্রথমবার ডাক পাওয়া দলে আছেন অভিষেকের অপেক্ষায় থাকা ড্যান মুজলি ও জন টার্নার। সম্প্রতি ঘরের মাঠে অস্ট্রেলিয়া সিরিজের দলে থাকলেও কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি তারা।

সবশেষ ভাইটালিটি ব্লাস্টে ইয়র্কশায়ারের হয়ে ১০ ম্যাচে ১৭ উইকেট নেন জাফার। ডারহামের বিপক্ষে ১৪ রানে ৫ উইকেট নিয়ে সবার নজর কাড়েন ২২ বছর বয়সী ক্রিকেটার। সব মিলিয়ে ২৩ ম্যাচের টি-টোয়েন্টি ক্যারিয়ারে তার শিকার ২২ উইকেট। এখন পর্যন্ত লিস্ট ‘এ’ ও প্রথম শ্রেণির কোনো ম্যাচ তিনি খেলেননি।

ইয়র্কশায়ার সতীর্থ, আরেক অভিজ্ঞ লেগ স্পিনার আদিল রাশিদকে নিজের প্রথম সিরিজের দলে পাচ্ছেন জাফার। এছাড়া লিয়াম লিভিংস্টোন, উইল জ্যাকসদের মতো অনিয়মিত লেগ স্পিনাররাও আছেন দলে।

গত জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপের পর পায়ের পেশির চোটে আর খেলতে পারেননি বাটলার। তার অনুপস্থিতিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে যথাক্রমে ফিল সল্ট ও হ্যারি ব্রুক অধিনায়কত্ব করেন। ফেরার সিরিজে বাটলার উইকেটের পেছনে দাঁড়াবেন কি-না, তা এখনও ঠিক করা হয়নি।

সাদা বলের দলের ওয়েস্ট ইন্ডিজ সফরের আগে তিন টেস্ট খেলতে এরই মধ্যে পাকিস্তানে পৌঁছেছে ইংল্যান্ড টেস্ট দল। রাওয়ালপিন্ডিতে ওই সিরিজের তৃতীয় ম্যাচে দলের বাইরে থাকা দুজন সীমিত ওভারের দলে যোগ দিতে চলে যাবেন ক্যারিবিয়ানে।

অ্যান্টিগায় আগামী ৩১ অক্টোবর শুরু হবে ওয়ানডে সিরিজ। একই মাঠে পরের ম্যাচ ২ নভেম্বর। পরে বারবাডোজে ৬ তারিখ হবে শেষ ম্যাচ। ওই মাঠে প্রথম দুই টি-টোয়েন্টি যথাক্রমে ৯ ও ১০ নভেম্বর। সেন্ট লুসিয়ায় শেষ তিন টি-টোয়েন্টি হবে ১৪, ১৬ ও ১৭ তারিখ।

ইংল্যান্ড স্কোয়াড: জস বাটলার (অধিনায়ক), জফ্রা আর্চার, জ্যাকব বেথেল, জাফার চোহান, স্যাম কারান, উইল জ্যাকস, লিয়াম লিভিংস্টোন, সাকিব মাহমুদ, ড্যান মুজলি, জেমি ওভারটন, আদিল রাশিদ, ফিল সল্ট, রিস টপলি, জন টার্নার।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম