ঢাকা ২৩ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় লরিতে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চুয়েটে সর্বাত্মক শাটডাউন বাসভাড়া বাড়ল দূরপাল্লা ও মহানগরে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি পুনর্নির্ধারণ দূরপাল্লার বাসে কিমি প্রতি ৮ পয়সা, শহরে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল

ইংল্যান্ডের বিপক্ষে সাউদিকে পাচ্ছে না নিউজিল্যান্ড

#

স্পোর্টস ডেস্ক

০৫ অক্টোবর, ২০২৩,  4:29 PM

news image

ভারতের মাটিতে আজ মাঠে গড়াচ্ছে ক্রিকেটের সবচেয়ে বড় আসর আইসিসি বিশ্বকাপ। উদ্বোধনী ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে নিউজিল্যান্ড। তবে কিউইদের জন্য দুঃসংবাদ বয়ে এনেছেন মূল পেসার টিম সাউদি। প্রথম ম্যাচে দলের এই নির্ভরযোগ্য পেসারকে পাচ্ছে না নিউজিল্যান্ড। গতকাল সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন অধিনায়ক টম লাথাম। এর আগে গেল মাসে ইংল্যান্ড সফরে বৃদ্ধাঙ্গুলে চোট পেয়েছিলেন সাউদি। স্ক্যান শেষে আঙ্গুলে চিড় ধরা পড়ে। সেই সঙ্গে জানা যায়, আঙ্গুলের জয়েন্ট নড়ে গেছে। সেই আঙ্গুল নিয়েই অনুশীলনে নেমেছিলেন এই পেসার। কিন্তু অবস্থা খুব একটা সুবিধার মনে হয়নি। সাউদির এ কথা থেকেই বোঝা গেছে, যেকোনো সময় দুঃসংবাদ আসতে চলেছে, হলোও তাই। চোটের সর্বশেষ অবস্থা সম্পর্কে নিজেই জানিয়েছেন, ‘এখনো অস্বস্তি বোধ করছি। আঙুলের চারপাশে দাগ ও কিছুটা অসাড়তা রয়ে গেছে।’ সংবাদ সম্মেলনে লাথাম বলেন, ‘কেইন (উইলিয়ামসন) আগে থেকেই নেই, এখন টিমকেও (সাউদিকেও) আমরা পাচ্ছি না। তাকে প্রথম ম্যাচের জন্য নির্বাচন করা হয়নি। অস্ত্রোপচারের পর প্রায় দুই সপ্তাহ হয়ে গেছে। সে দ্রুত সেরে উঠছে।’ এর আগে জানা গিয়েছিল, হাঁটুতে অস্ত্রোপচারের পর পুরোপুরি সেরে না ওঠায় নিয়মিত অধিনায়ক কেইন উইলিয়ামসনকেও বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে পাচ্ছে না নিউজিল্যান্ড। এবার অভিজ্ঞ পেসার সাউদিকেও না পাওয়ার ব্যাপারটি ম্যাচে বেশ ভালোই প্রভাব ফেলবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম