ঢাকা ৩১ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণহানি কর না বাড়িয়ে ​ ডিএসসিসির ২০২৬-২৭ অর্থবছরে ৪ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা দুই কোটি টাকার সরকারি মাল বিক্রি করে ভাগাভাগি, বিআরটিএ কর্তৃপক্ষের শাক দিয়ে মাছ ঢাকার চেস্টা সিলেটে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলা শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগমুক্ত রাখা সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে আরও ২৩ বাংলাদেশিকে ফেরত পাঠানো হলো মানবপাচারে ‘জিরো টলারেন্স’ নীতিতে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী চেক ডিজঅনার মামলার উদ্দেশ্য অর্থ আদায়, কারাদণ্ড নয়: হাইকোর্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে অর্থায়ন করতে চায় চীনের ৩ প্রতিষ্ঠান প্রতিবন্ধী তিন ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজও জিতল ভারত

#

স্পোর্টস ডেস্ক

১৮ জুলাই, ২০২২,  10:19 AM

news image

ইংল্যান্ডকে ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজে ধরাশায়ী করার পর এবার ওয়ানডে সিরিজেও জিতে নিল ভারত। রোববার তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে ইংল্যান্ডকে ৫ উইকেটে হারিয়ে টি-টোয়েন্টির মতো সিরিজ জিতে নিয়েছে ভারত। ম্যানচেস্টারে টস জিতে ইংল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠায় ভারত। জনি বেয়ারস্টো ও জো রুট দুজনই দলীয় ১২ রানে ব্যক্তিগত রানের খাতা খোলার আগেই বিদায় নেন। ওপেনার জেসন রয়ের পর টেস্ট অধিনায়ক বেন স্টোকসকে নিয়ে তৃতীয় উইকেটে ৫৪ রানের জুটি গড়ে তোলেন। তবে এ জুটিকে খুব বেশিদূর এগোতে দেননি হার্দিক পান্ডিয়া। ইংল্যান্ডের দলীয় ৬৬ ও ৭৩ রানে যথাক্রমে রয় (৪১) এবং স্টোকসের (২৭) উইকেট তুলে নেন তিনি। পঞ্চম উইকেট জুটিতে মঈন আলিকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড় তোলার চেষ্টা করেছিলেন ইংলিশ অধিনায়ক জস বাটলার। তবে মঈন ব্যক্তিগত ৩৪ রানে রবীন্দ্র জাদেজার বলে উইকেটের পেছনে ক্যাচ দিলে সেই প্রতিরোধের প্রচেষ্টাও জলে যায়। এর পর লিয়াম লিভিংস্টোনের সঙ্গে ৪৯ রানের আরেকটি জুটি গড়েন বাটলার, তবে সেটি ভারতের সামনে বড় লক্ষ্য দাঁড় করানোর জন্য মোটেই যথেষ্ট ছিল না। দলীয় সর্বোচ্চ ৬০ রানের পান্ডিয়ার শিকার হয়েছেন ইংলিশ অধিনায়ক। পেস বোলিং অলরাউন্ডার পান্ডিয়ার বলে সাজঘরের পথ ধরেছেন লিভিংস্টোনও (২৭)। ১৯৯ রানে ৭ উইকেট ধুঁকতে থাকা ইংল্যান্ড শেষ দিকে ক্রেইগ ওভারটনের ৩৩ বলে ৩২ রানের ইনিংসে ভর করে ভারতের সামনে একটা সম্মনাজনক স্কোর দাঁড় করাতে সক্ষম হয়। ৪৫ ওভার ৫ বলে অলআউট হওয়ার আগে স্কোরবোর্ডে ২৫৯ রান তোলে তারা। ভারতের পক্ষে ৭ ওভার বোলিং করে মাত্র ২৪ রান খরচায় ৪ উইকেট তুলে নেন হার্দিক। এ ছাড়া যুজবেন্দ্র চাহাল ৩টি এবং মোহাম্মদ সিরাজ ২টি উইকেট শিকার করেন। ২৬০ রান তাড়া করতে নামা ভারত মাত্র ৩৮ রানের মধ্যেই হারায় ৩ উইকেট। সফরকারীদের প্রথম তিন ব্যাটসম্যান রোহিত শর্মা, শিখর ধাওয়ান এবং বিরাট কোহলিকে সাজঘরের পথ চেনান ইংলিশ পেসার রিস টপলি। তবে চারে নামা ঋষভ পন্তের ১১৩ বলে ১২৫ রান এবং ছয়ে নামা পান্ডিয়ার ৫৫ বলে ৭১ রানের ঝড়ো ইনিংসে ভর করে ৪৭ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় ভারত। প্লেয়ার অব দ্য ম্যাচ হয়েছেন পন্ত এবং প্লেয়ার অব দ্য সিরিজ হয়েছেন পান্ডিয়া।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম