ঢাকা ২৩ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় লরিতে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চুয়েটে সর্বাত্মক শাটডাউন বাসভাড়া বাড়ল দূরপাল্লা ও মহানগরে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি পুনর্নির্ধারণ দূরপাল্লার বাসে কিমি প্রতি ৮ পয়সা, শহরে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল

ইংল্যান্ডকে গুঁড়িয়ে শ্রীলঙ্কার দাপুটে জয়

#

স্পোর্টস ডেস্ক

২৭ অক্টোবর, ২০২৩,  2:21 AM

news image

শ্রীলঙ্কার বিপক্ষে লজ্জাজনকভাবে হেরেছে ইংল্যান্ড। শুরুতে ব্যাট করে ১৫৬ রানে অলআউট হয়ে ৮ উইকেটে হেরেছে তারা। লঙ্কানরা জয় তুলে নিয়েছে ২৫.৪ ওভারের মধ্যে। রান তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় শ্রীলঙ্কা। দলীয় ৯ রানে তারা হারায় কুশাল পেরেরার উইকেট। স্কোর বোর্ডে আরও ১১ রান উঠার পর বিদায় নেন কুশাল মেন্ডিস। দুজনকেই ফেরান ডেভিড উইলি। এরপর পাথুম নিসাঙ্কা ও সাদেরা সামারাভিক্রমার নিরবচ্ছিন্ন জুটিতে লক্ষ্য পেরিয়ে যায় শ্রীলঙ্কা। পাথুম ও সাদেরা দুজনই পার হন হাফসেঞ্চুরির গণ্ডি। শেষ পর্যন্ত ৮৩ বলে পাথুম ৭৭ ও ৫৪ বলে সাদেরা ৬৫ রান করেন। এরমধ্যে পাথুমের ইনিংসে ছিল ৭টি চার ও ২টি ছয়ের মার। সাদেরার ইনিংসটি সাজানো ৭ চার ও এক ছয়ের মারে। তার আগে অ্যাঞ্জেলো ম্যাথুস ও লাহিরু কুমারার নৈপুণ্যে ইংলিশদের ১৫৬ রানে অলআউট করে দেয় শ্রীলঙ্কা। যদিও দুই ওপেনারের ব্যাটে দারুণ শুরু পেয়েছিল ইংল্যান্ড। তাদের ৪৫ রানের উদ্বোধনী জুটি ভাঙেন ম্যাথুস। এ সময় ২৫ বলে ২৮ রান করা ডেভিড মালানকে ফিরিয়ে দেন তিনি। পরের উইকেট তুলতেও দারুণ অবদান ম্যাথুসের। তার থ্রোয়ে কুশাল মেন্ডিসের হাতে রানআউট হয়ে বিদায় নেন জো রুট। রুট ১০ বলে করেন ৩ রান। এরপর উইকেটে আসা যাওয়ার মিছিল চলে ইংলিশ শিবিরে। জস বাটলার ৮ রানে, লিয়াম লিভিংস্টোন ১ রানে, মঈন আলি ১৫ রানে, ক্রিস ওকস শূন্য রানে ও মার্ক উড ৫ রান করে আউট হন। মঈনের উইকেট নেন ম্যাথুস। ওপেনারদের বিদায়ের পর ইংল্যান্ডের হয়ে হাল ধরেছিলেন বেন স্টোকস। তবে একপ্রান্তে আগলে রেখে খেলতে গিয়ে আরও চাপে পড়ে তারা। চাপের মুখে ৭৩ বলে ৪৩ রান করে আউট হন স্টোকস। শেষ পর্যন্ত ১৪ রান করে টিকে ছিলেন ডেভিড উইলি। শ্রীলঙ্কার হয়ে ৩ উইকেট পান লাহিরু কুমারা। ম্যাথুস ও কাসুন রাজিথা নেন ২টি করে উইকেট। মহেশ থিকশানা নেন এক উইকেট।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম