ঢাকা ১৮ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
পরীর নতুন ভিডিও ভাইরাল, ভাসছেন প্রশংসায় মাদকবিরোধী অভিযানে ইশরাকের ভূমিকা প্রশংসনীয়: রাশেদ খাঁন বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি বিমানবাহিনীর সাবেক প্রধান আব্দুল হান্নান গ্রেপ্তার মা ইলিশ রক্ষায় কঠোর অবস্থানে কোস্ট গার্ড রাজধানীর মাতুয়াইলের গ্যারেজে জবির বাসে আগুন প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনের ঘটনা তদন্ত করছে পুলিশ: ডিবি প্রধান আপিল বিভাগে দ্রুত শুনানি হবে সাত খুন, মেজর সিনহা ও আবরার হত্যা মামলা : অ্যাটর্নি জেনারেল স্বর্ণ নিয়ে বিশ্ববাজারে দুঃসংবাদ প্রবাসে থেকেও তারেক রহমান দেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন: রিজভী

আ. লীগ-যুবলীগ-ছাত্রলীগকে নিষিদ্ধের দাবি

#

নিজস্ব প্রতিবেদক

১৪ আগস্ট, ২০২৪,  9:57 PM

news image

আওয়ামী লীগ-যুবলীগ-ছাত্রলীগকে নিষিদ্ধের দাবি জানিয়েছে গণ অধিকার পরিষদ। বুধবার (১৪ আগস্ট) সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে দলটির নেতা রাশেদ খাঁন সাংবাদিকদের এ কথা জানান। বৈঠকে ছাত্র-জনতার শান্তিপূর্ণ আন্দোলনে হামলা ও গুলি চালিয়ে হত্যাকারীদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তার এবং সব জেলায় নতুন পুলিশ সুপার ও থানায় ওসি নিয়োগের দাবি জানানো হয়। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেন, আগে গণহত্যার বিচার হবে। হত্যার নির্দেশদাতা হিসেবে ছাত্রলীগের বিচার হবে। তারপর আওয়ামী লীগ রাজনীতিতে নামতে পারবে। আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে নূর আরও বলেন, ১৫ আগস্ট রাজপথে নামার চেষ্টা করলে প্রাণ নিয়ে ঘরে ফিরতে পারবেন না।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম