ঢাকা ০৪ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
লাভ ইউ ফ্রান্স, স্যালুট!’ হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু বামনা বিএনপির প্রাণপুরুষ জাহাঙ্গীর হোসেনের নীরবতা: ‘আলোর দিশারী’ যখন নেপথ্যে অবশেষে বেড়ে গেল বিদ্যুতের দাম প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ একটা মহল দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে : মির্জা ফখরুল দিল্লির হোটেলে ভয়াবহ আগুনে নিহত ২১ দেশের প্রত্যেক নাগরিককে চিন্তায় রেখে বাজেট দেওয়া হবে: অর্থমন্ত্রী জামায়াত নেতার ছেলের ছুরিকাঘাতে বিএনপিকর্মীর মৃত্যু রামিসা হত্যাকাণ্ড : আদালতে দায় স্বীকার সোহেলের, যুক্তিতর্ক বৃহস্পতিবার

আ. লীগ ক্ষমতায় এলেই দেশে দুর্ভিক্ষ তৈরি হয়: ফখরুল

#

নিজস্ব প্রতিবেদক

১৫ মার্চ, ২০২২,  2:58 PM

news image

আওয়ামী লীগ ক্ষমতায় এলেই দেশে দুর্ভিক্ষের পরিস্থিতি তৈরি হয় বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, শীততাপ নিয়ন্ত্রিত (এসি) কক্ষে বসে জনগণের দুর্ভোগ উপলব্ধি করতে পারছে না সরকার। মঙ্গলবার (১৫ মার্চ) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে তাঁতী দলের বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন তিনি। একইসঙ্গে নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়া সাধারণ মানুষের দুর্দশা দেখতে এসি রুম ছেড়ে আওয়ামী লীগের এমপি-মন্ত্রীদের রাস্তায় নেমে আসার আহ্বান জানান বিএনপি মহাসচিব। তিনি বলেন,

মাথা পিছু আয় বৃদ্ধির মিথ্যা হিসেব দেখিয়ে ক্ষমতাসীনরা জনগণের সঙ্গে রসিকতা করছে। উন্নয়ন ও জনগণের আয় বৃদ্ধির হিসেবে শুভঙ্করের ফাঁকি দাবি করে মির্জা ফখরুল আরও বলেন, হাজার কোটি টাকার মালিকের সঙ্গে শ্রমিকের আয়ের তুলনা করে সাধারণ মানুষকে বোকা বানাচ্ছে সরকার। নির্বাচন ও কমিশন প্রসঙ্গে ফখরুল বলেন, আবারও সংলাপের নামে সিইসি নতুন তামাশা শুরু করেছেন। এদিকে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিএনপির ১২দিনব্যাপী বিক্ষোভ কর্মসূচি শেষে হচ্ছে আজ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম