ঢাকা ১৫ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ বাজারের মূল্য তারতম্য অনুসন্ধানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি হবে: বাণিজ্যমন্ত্রী যুক্তরাষ্ট্রের নাগরিকদের দ্রুত সৌদি আরব ছাড়ার নির্দেশ প্রথম সেঞ্চুরির দেখা পেলেন তানজিদ তামিম সংসদ অধিবেশন ২৯ মার্চ পর্যন্ত মুলতবি ঘোষণা সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী শ্যামনগরে বর্ণাঢ্য আয়োজনে নারী দিবস উদযাপন ঈদে ঢাকা ছাড়লে নগদ অর্থ–স্বর্ণালংকার থানায়ও রাখা যাবে: ডিএমপি কমিশনার নারীদের শিক্ষা অবৈতনিক করার পদক্ষেপ নেবে সরকার: জুবাইদা রহমান নিখোঁজের ১ দিন পর প্রতিবেশীর ছাদ থেকে শিশুর মরদেহ উদ্ধার

আ. লীগের অধীনে কোনো নির্বাচন নয়: গয়েশ্বর

#

নিজস্ব প্রতিবেদক

১১ ফেব্রুয়ারি, ২০২৩,  1:57 PM

news image

বর্তমান সরকারের অধীনে আর কোনো নির্বাচন হতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেছেন, আর কোনো দলীয় সরকারের অধীনে নির্বাচনে যাবে না বিএনপি। শনিবার (১১ ফেব্রুয়ারি) সকালে ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় নিজ ইউনিয়নে বিএনপির ‘ইউনিয়ন পদযাত্রা’য় অংশ নিয়ে এ কথা বলেন গয়েশ্বর চন্দ্র রায়।  তিনি বলেন, আওয়ামী লীগ পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চায়। অনুরোধের পরও ইউনিয়ন পর্যায়ে কর্মসূচি থেকে তারা সরে আসেনি। তারা কর্মসূচি করতে পারে, তবে হামলা না করলেই হয়।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বছরব্যাপী সাংগঠনিক কর্মসূচির অংশ হিসেবে শনিবার সারা দেশে ইউনিয়ন পর্যায়ে ‘শান্তি সমাবেশ’ করছে আওয়ামী লীগ। অন্যদিকে এদিন সারা দেশে ইউনিয়ন পর্যায়ে ‘পদযাত্রা’ করছে বিএনপি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের দলের সবস্তরের নেতাকর্মী, সমর্থক ও দেশবাসীকে শান্তি সমাবেশে অংশ নেয়ার আহ্বান জানিয়েছেন। আর বিএনপির ভাইস চেয়ারম্যান, উপদেষ্টা কাউন্সিল সদস্য, যুগ্ম মহাসচিব, সাংগঠনিক সম্পাদক, সম্পাদকমণ্ডলীর সদস্য, নির্বাহী কমিটির সদস্য ও অঙ্গ সংগঠনের কেন্দ্রীয় নেতা ও সাবেক এমপিরা প্রত্যেকেই নিজ নিজ এলাকা থেকে পদযাত্রায় অংশ নিচ্ছেন।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম