ঢাকা ০৮ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রাথমিক শিক্ষকদের ধাপে ধাপে বেতন বাড়ানো হবে: প্রধানমন্ত্রী বিমানবন্দরে সম্মানিত যাত্রীদের জন্য ফ্রি শাটল সার্ভিস চালু করলেন বেবিচক উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৫ শিক্ষার্থীর মৃত্যু হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু চট্টগ্রামসহ ৪ বিভাগে আকস্মিক বন্যার শঙ্কা চট্টগ্রাম-দোহাজারী রেললাইন পাঁচ ফুট উঁচু করা হবে: রেল প্রতিমন্ত্রী সাজেকে আটকা ৫ শতাধিক পর্যটক, রিসোর্টের ভাড়া নিচ্ছেন না মালিকরা ভবিষ্যতে জনগণ আর রাজনীতিবিদদের সম্মান করবে না: জামায়াত আমির চাকরি হারানো ১৬২ সৈনিক পাচ্ছেন ভূতাপেক্ষ সুযোগ-সুবিধা খামার থেকে পালালো ৯০০ সাপ, আতঙ্কে স্থানীয়রা

আ. লীগসহ ১৪ দলের নামে ট্রাইব্যুনালে গণহত্যার অভিযোগ

#

নিজস্ব প্রতিবেদক

০২ অক্টোবর, ২০২৪,  3:01 PM

news image

গণহত্যায় সরাসরি হুকুমদাতা হিসেবে আওয়ামী লীগ এবং ১৪ দলের শরিক রাজনৈতিক দলগুলোর নামে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করা হয়েছে। আজ বুধবার চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বরাবর এ অভিযোগ দাখিল করেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের চেয়ারম্যান ববি হাজ্জাজ। অভিযোগে বলা হয়, সরাসরি হুকুমদাতা হিসেবে আওয়ামী লীগ এবং ১৪ দলের শরিক রাজনৈতিক দল- সাম্যবাদী দল, গণতান্ত্রিক মজদুর পার্টি, জাসদ (ইনু), বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি (মেনন), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল, তরিকত ফেডারেশন, গণতন্ত্রী পার্টি, ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ), গণআজাদী লীগ, কমিউনিস্ট কেন্দ্র, বাসদ ও জাতীয় পার্টি-জেপির বিরুদ্ধে গণহত্যার অভিযোগ গঠন করে তদন্তপূর্বক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের জন্য প্রযোজনীয় ব্যবস্থা নেওয়া হোক।  ৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত সারা দেশে গণহত্যা চালানোর অভিযোগে ভারতে অবস্থান করা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে মোট ৩০টি পৃথক অভিযোগ দায়ের করা হয়েছে। এর মধ্যে ১৩টি চিফ প্রসিকিউটর বরাবর জমা দেওয়া হয়। বাকিগুলো তদন্ত সংস্থায় দাখিল করা হয়। এসব অভিযোগের মধ্যে আগে কয়েকটিতে দল হিসেবে আওয়ামী লীগ ও তার বিভিন্ন অঙ্গ সংগঠনের নাম উল্লেখ করা হয়েছিল। তবে পৃথকভাবে ১৪ দলের নামে আজই প্রথম অভিযোগ দায়ের করা হলো।  

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম