ঢাকা ১৬ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
ফটিকছড়িতে সকাল-সন্ধ্যা হরতাল, ঢাকা-খাগড়াছড়ি যান চলাচল বন্ধ জুলাই শহীদদের স্বপ্নের বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির মরদেহ নিয়ে ফেরার পথে প্রাণ গেল দুজনের ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা ফুলবাড়িয়ায় আজ থেকে ঢুকবে না আন্তঃজেলা বাস পে-স্কেলের সুপারিশ ২-৩ সভাতেই চূড়ান্ত হচ্ছে, মূল বেতন বাড়ছে ১০০ শতাংশ সৌদি আরবে ১.৯৬ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন দিলো যুক্তরাষ্ট্র ইরানে দফায় দফায় মার্কিন হামলা, পাল্টা প্রতিরোধে তেহরান দুপুরের মধ্যে ৮ জেলায় বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত দেশের রপ্তানির ১৭.৫১ শতাংশ এসেছে বেপজা থেকে

আ.লীগ সবসময় নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছে : প্রধানমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

১০ অক্টোবর, ২০২২,  2:31 PM

news image

আওয়ামী লীগ সবসময় নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছে এবং জনগণের সমর্থন নিয়ে গণতান্ত্রিক ধারা অব্যাহত রেখেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (১০ অক্টোবর) দুপুরে নিজ কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মধুমতি সেতু এবং নারায়ণগঞ্জে তৃতীয় শীতলক্ষ্যা সেতুর উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।প্রধানমন্ত্রী বলেন, জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করেছি। জনগণের সেবায় আত্মনিয়োগ করেছি। তিনি বলেন, ‘আওয়ামী লীগের ইতিহাস হলো আওয়ামী লীগ সবসময়ই নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছে এবং জনগণের সমর্থন নিয়ে দেশের গণতান্ত্রিক ধারা অব্যাহত রেখেছে। দ্বিতীয় দফায় যখন সরকারে আসি, তখন থেকে এ পর্যন্ত আমরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি।’ আওয়ামী লীগ সভাপতি বলেন, সমগ্র বাংলাদেশ সফর করেছি। দেশের উন্নয়নের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন যোগাযোগ ব্যবস্থার উন্নতি। তাই আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করেছি। তিনি বলেন, দেশের সার্বিক উন্নয়নে আমরা কাজ অব্যাহত রাখব এবং বাংলাদেশের অগ্রযাত্রা অব্যাহত থাকবে। সেজন্য নিরলস পরিশ্রম করে যাব। এটাই আমাদের অঙ্গীকার।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম